ইতালীয় সিরি-আ তে প্রথম পয়েন্ট পেলো তলানির দল বেনভেনতো। তাদের এই এক পয়েন্ট অর্জনে প্রধান ভূমিকা পালন তাদের গোলরক্ষকের। তবে গোলবার সামলে নয়, গোল করে দলকে দলকে প্রথম পয়েন্ট এনে যেন বেনভেনতোর গোলরক্ষক আলবার্তো ব্রিগনোলি।
ইতালীয় জায়ান্ট এ সি মিলানকে ২-২ গোলে রুখে দিয়ে এই মৌসুমের প্রথম পয়েন্ট পেয়েছে দলটি। নিজেদের ঘরের মাঠে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল এ সি মিলান। ইনজুরি সময়ে ফ্রি কিক থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়ান বেনভেনতোর গোলরক্ষক আলবার্তো ব্রিগনোলি।
তাঁর এই গোলে ১৪ ম্যাচ টানা হারের পর একটি ড্র করে তাঁর দল। মৌসুমে ২০ নম্বরে থাকা দলটির ১৫ ম্যাচে অর্জন ১ পয়েন্ট। অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এ সি মিলান।
