দিল্লির শকুরবস্তি রেল স্টেশনে শনিবার বিকেলে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল এক শিখ যুবককে। সন্ধে ৬টা নাগাদ হঠাৎ তিনি ব্যাগ থেকে কেরোসিন বের করে গায়ে ঢেলে দেশলাই জ্বালিয়ে দেন। আর তার পরই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।
দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই দৃশ্য দেখতে ভিড় করছে পথচারী। ছবি তুলতে ব্যস্ত সকলেই। অবশেষে কোন সাহায্য না পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর কুড়ির ওই অজ্ঞাতপরিচয় যুবকের।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, মৃত্যুর পর যুবকের দেহ নিয়ে দিল্লি পুলিশ এবং জিআরপি-র মধ্যে টানাপড়েন শুরু হয়। ফলে প্রায় তিন ঘণ্টা স্টেশনেই পড়ে থাকে দগ্ধ দেহ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, যেহেতু স্টেশনে এই ঘটনা ঘটেছে, ফলে বিষয়টি দেখা উচিত জিআরপি’র।
রেল কর্মকর্তার দাবি, রেললাইনে ওই যুবকের দেহ ছিল না। ফলে স্থানীয় পুলিশই এই ঘটনার তদন্ত করবে। শেষে অবশ্য জিআরপি-ই মৃতদেহটি মর্গে নিয়ে যায়।
