ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা শশী কাপুর আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
আজ সোমবার বিকাল ৫ টা ২০ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাপুর পরিবারের অন্যতন জনপ্রিয় এই সদস্য।
তার ভাতিজা অভিনেতা রণধীর কাপুর সাংবাদিকদের জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই অভিনেতা। এছাড়া ২০১৪ সালে বাইপাস সার্জারি হয় তার। সেজন্য তিনি বুকের সংক্রমণেই মারা গেছেন বলে মনে করা হচ্ছে।
১৯৩৬ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেন শশী কাপুর। ভারতের বলিউডের চলচ্চিত্রে মূখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি। ব্যাপকসংখ্যক হিন্দিভাষী চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পসংখ্যক ইংরেজি ভাষার চলচ্চিত্রেও তাঁর অংশগ্রহণ রয়েছে।
২০১১ সালে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদকে ভূষিত হন। ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুরের পর কাপুর পরিবারের তৃতীয় সদস্যরূপে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা পান।
আরও পড়ুন;
ফের অসুস্থ দিলীপ কুমার
বারী সিদ্দিকী আর নেই
গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী
