থাইল্যান্ডের গহীন জঙ্গলে অমিতাভ-আমিরের অ্যাকশন




‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভ, পারফেকশনিস্ট আমির খান ও হালের সেনসেশন ফাতিমা। । ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কলাকুশলীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, শুটিংয়ের কোনো খবর যেন বাইরে ফাঁস না হয়ে যায়। এ ব্যাপারে প্রযোজনা সংস্থা কঠোর গোপনীয়তা অবলম্বন করছে।
তবে এর আগে মুম্বাইয়ে শুটিং চলার সময় ছবিতে আমিরের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
গতকাল মঙ্গলবার বন্ধু শশী কাপুরকে চিরবিদায় জানিয়ে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ডে পাড়ি দেন অমিতাভ। পৃথ্বী থিয়েটারে বলিউডের প্রবাদপ্রতিম নায়ক শশী কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আমির খানও। তবে তিনিও গোপনে মুম্বাই ছাড়েন।
শোনা যাচ্ছে মালটা আর মুম্বাইয়ের পর এবার ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে থাইল্যান্ডের এক জঙ্গলে। জানা গেছে, থাইল্যান্ডের জঙ্গলে নাকি শিহরণ জাগানো অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন এই তিন তারকা। থাইল্যান্ডের জঙ্গলটি ছবির বাড়তি আকর্ষণ হতে যাচ্ছে। তবে শুটিংয়ের ব্যাপারে এখন পর্যন্ত এর চেয়ে বেশি খবর পাওয়া যায়নি
এদিকে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির আরেক নায়িকা ক্যাটরিনা কাইফ এই মুহূর্তে ব্যস্ত তাঁর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণা নিয়ে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে তিনি পাঁচ বছর পর সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটি মুক্তির পরই ক্যাট ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিং করতে থাইল্যান্ডে যাবেন।
উল্লেখ্য, ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে প্রথম অমিতাভ বচ্চন ও আমির খান একসঙ্গে অভিনয় করছেন। তাই ছবিটিকে ঘিরে হিন্দি চলচ্চিত্রপ্রেমীদের আরও প্রত্যাশা তৈরি হয়েছে। ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিটি যশরাজ ফিল্মস থেকে আসছে আগামী দেওয়ালিতে। আগামী বছর ৭ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।
আরও পড়ুন;
আমিরকে নিয়ে দুই নায়িকার লড়াই  
এরদোয়ানের সাথে সাক্ষাত করলেন আমির    
আইসক্রিম খেতে গিয়ে নাস্তানাবুদ আমির    
সোয়াইন ফ্লু’তে আক্রান্ত আমির খান  
তারা শুধুই কুস্তি লড়েন না; নাচেনও