লেখক: কাজী মনির
আমি যখন এস.এস.সি পাস করলাম, তখন বাবা বললেন: “আর লেখা পড়া করে কাজ নেই মা, দেখে শুনে তোর একটা বিয়ে দিয়ে দেই। শ্বশুরবাড়ি গিয়ে একটু শান্তিতে থাক।”
বাবার কথায় সেদিন আমি রাজি হই নাই, বাবাকে বলেছিলাম: “আমি পড়বো মানুষের মত মানুষ হবো’’।
বাবা বলেছিলেন: “মারে সবার সব আশা পূরণ হয় না। আমি তোর এমন একটা হতভাগ ̈ বাবা, যে তোর মনের আশা পূরণ করতে বাধা দিচ্ছি।”
বাবার সেদিনের মনঃকষ্ট আমি বুঝেছিলাম এবং বলেছিলাম: বাবা আমি শুধু আমার কথাই বলছি না। আমি যখন আর্ট কলেজে পড়বো তখন তোমাকেও ঢাকায় নিয়ে যাব। এই নরকে আমি তোমাকে আর থাকতে দেব না।
বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন: তাহলে তো ভালই হত রে মা। সেই থেকে বাবা গোপনে আমার জন্য টাকা জমা করতে থাকেন। যা আমি এবং আমার সৎমা আমরা কেউই জানতাম না।
যে দিন আমি এইচ.এস.সি পাস করলাম, আর ঢাকায় আসার জন্য বাবাকে চুপি চুপি বললাম। সেদিন বাবা বললেন আমি তোর জন ̈ই তো অপেক্ষা করছি, কবে যাবি?
আমার বড় হওয়া আর আর্ট কলেজে ভর্তি করার স্বপ্ন নিয়ে বাবা অপেক্ষা করছিলেন। আমি যেন শান্তিতে থাকতে পারি এটাই ছিল বাবার ধ্যান ও জ্ঞান। তাইতো বাবা প্রায়ই বলতেন: মারে জমি জায়গা সম্পদ কিছুই না! নিজেকে মানুষের মত মানুষ করে গড়তে পারলে সেটাই আসল সাফল্য । আমি তোর মামা আর মায়ের সব চালাকি বুঝি! কিন্তু কিছু বলি না তাতে তোর উপর ওদের আক্রোশ বাড়বে। ভুল যেহেতু আমি করেই ফেলেছি তার খেসারত আমার সম্পদের উপর দিয়ে যাক! তোর কোন ক্ষতি আমি হতে দেব না। সব কিছু ওরা নিয়ে নিক আমি তোকে নিয়ে ঢাকায় চলে যাব।
আমাদের সেই স্বপ্নের দিন এসেছিল! বাবা তার গোপনে জমানো পাঁচ লাখ টাকা সাথে নিলেন। আমি আর বাবা গোপনে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ী থেকে বেরিয়ে মনে হয়েছিল আমরা আজ থেকে স্বাধীন, মুক্ত।
কিন্তু বেশীক্ষণ এই মুক্তির আনন্দ আমাদের সইলো না! বাবার সে আশা পূরণ হল না। ট্রেন এক্সিডেন্টে আমাদের স্বপ্ন কেড়ে নিল। আমি আজ অন্ধ ভিখারিনী, আর বাবা যে কোথায় আছে জানি না।
চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে যাচ্ছে শিরীনের, কোন খেয়াল নেই স্মৃতির গহীনে হারিয়ে গেছে। হয়তোবা অতীতকে হাতড়ে বাবাকে খুঁজছে। রানা চুপচাপ বসে আছে তার মুখেও কোন কথা সরছে না। দূরে মসজিদে এশার আজান হয়ে গেল।
রানা খুব নরম স্বরে বললো: প্রথমে আপনার চোখটা ভাল করতে হবে। তারপর, বাবাকে খুঁজে বের করতে হবে। নিজেকে গুটিয়ে নিলে আপনার চলবে না।
শীরিন ম্লান হেসে বললো: আমার চোখ আর ভাল হবে না!
রানা বাধা দিয়ে বললো: কিভাবে নিশ্চিত হলেন যে আপনার চোখ ভাল হবে না? আপনি তো জন্মান্ধ নন চিকিৎসা করালে অবশ্যই আপনার চোখ ভাল হয়ে যাবে।
শীরিন হাসির চেষ্টা করে বললো: হয়তোবা আপনার কথা ঠিক কিন্তু ভিখারীর চিকিৎসা করাবে কে ?
রানা অত্যন্ত বলিষ্ঠ স্বরে বললো : আপনি সারাক্ষণ নিজেকে খুব ছোট করে দেখছেন! এটা ঠিক নয়। মানুষের জীবনেই বিপদ আসে, আর এই মানুষই সেই বিপদ মোকাবেলা করে, বিপদকে জয় করে। আপনি
শিক্ষিতা এবং সক্ষম হওয়ার পরও আপনার মুখে এমন না-শোকর কথা মানায় না এতে আল্লাহ্ নারাজ হন।
শিরীন বললো: একজন অন্ধকে আপনি সক্ষম বলেছেন?
রানা বললো: এটা আপনার একটা সাময়িক অসুবিধা। কিছু মনে না করলে আমি আপনাকে একটা অনুরোধ করবো রাখবেন?
শিরীন বললো: বলুন, রানা বললো: আমি আপনার চোখ ভাল করার জন্য ̈ একটুা চেষ্টা করতে চাই।
শিরীন তার অন্ধ চোখের মণি ঘুরিয়ে চোখ টেনে টেনে রানাকে দেখার চেষ্টা করছে, তার মুখে কোন কথা নেই, চোখ বেয়ে আবার জল গড়াচ্ছে।
রানা এবার একটু জোর দিয়ে বললো: তারও আগে প্লিজ আপনি বাথরুমে গিয়ে এই পোশাকটা পাল্টে ফেলুন, আমার ভীষন কষ্ট হচ্ছে। জ্বি মানে- শিরীন আমতা আমতা করে কিছু একটা বলতে
যাচ্ছিল রানা বাধা দিয়ে বললো: আর কোন আপত্তি করবেন না। মনে রাখবেন পৃথিবীতে সব মানুষ খারাপ না, আর মানুষ মানুষের জন্য।
শিরীন বললো: আসলে আমি অতি সাধারণ খুবই অসহায় তাই এত বড় পাওয়া যে বিশ্বাস করতে পারছি না। আপনার মহানুভবতা আমার কাছে স্বপ্নের মত মনে হচ্ছে।
রানা বললো: আপনি উঠুন, যান পোশাকটা পাল্টে ফেলুন। বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, খুব খারাপ দেখা যাচ্ছে। শিরীনের মুখ লজ্জায় লাল হয়ে গলে। তাড়াতাড়ি টেনেটুনে কাপড় ঠিক করতে করতে, মনে মনে ভাবছে, ছি ছি এতক্ষণ সে ছেঁড়া কাপড় পরে একজন পুরুষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে! কত নগ্ন না জানি তাকে দেখা যাচ্ছে।
আরও পড়ুন; একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
