নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ৬ হাজার ১৯৬ দশমিক ৬৫ পয়েন্টে নেমে যায়। ৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ২ হাজার ২৪৬ দশমিক ২৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৩ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমে ১ হাজার ৩৭৫ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৫০১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৯১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৩২ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর।
দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৮ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯৫ দশমিক ৬৯ পয়েন্টে নেমে যায়। ১৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ১৭ হাজার ২৮৩ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৯১০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২১ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৫৭৫ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।