একটি ফুলের মৃত্যু (পর্ব ১০)




লেখক: কাজী মনির
কেবিনে ঢুকে মোবাইল ফোন রিসিভ করে মায়ের সাথে কথা বললো রানা। বাবা হঠাৎ করে স্ট্রোক করেছে! এক্ষুনি তাকে বাড়ী যেতে হবে।
একটা টর্নেডোতে যেন সব কিছু ওলটপালট হয়ে গেল। কি করবে কিছু স্থির করতে পারছে না রানা। শিরীন সব কিছু শোনার পর নিজেকে শ৩ করে নিয়ে বললো: তুমি এক্ষুণি বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাও। আগে বাবার চিকিৎসা করাও। এলাকায় ভালচিকিৎসা না হলে এক মিনিট দেরি না করে বাবাকে ঢাকায় নিয়ে আসবে। আমার জন্য বিন্দুমাত্র চিন্তা করবে না। তাড়াতাড়ি যাও একটা ট্যাক্সি নিয়ে যাবে।
রানা কিংকর্তব্যবিমুঢ়; সিস্টারকে ডেকে বিস্তারিত বলে পাঁচ হাজার টাকা তার হাতে দিয়ে ডিউটি ছাড়াও ফুলটাইম শিরীনের পাশে থাকার জন্য রাজী করালো। ক’দিন আগে শীরিনকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল রানা। মোবাইলটা যেন এক সেকেন্ডের জন্য বন্ধ না থাকে। ভালভাবে নির্দেশ দিয়ে শীরিনের মাথাটা বুকে জড়িয়ে ধরে বিদায় নিল রানা। শিরীনের চোখে পানি দেখা গেল না কিন্তু দুটি কেঁপে উঠলো রানাকে বিদায় দিতে গিয়ে।
রানা হাসপাতালের কাউন্টার এবং এ্যাডমিনকে বারবার শিরীনের দিকে খেয়াল রাখার জন্য এবং অযত্ন না করার অনুরোধ করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিল।
স্ট্রোক করার সাথে সাথেই এলাকার হাসপাতালে নেওয়া হয়েছিল। আজ দুই দিন হল রানার বাবা হাসপাতালে। তাঁর অবস্থা বেশ ভাল। কোন অঙ্গহানী কিংবা শারীরিক কোন ক্ষতি হয়নি। ডা৩ার বলেছে এটা সেমি স্ট্রোক এ যাত্রা উনি রক্ষা পেয়েছেন, তবে সাবধান থাকতে হবে। কালই বাসায় যেতে পারবেন। ঢাকার হাসপাতাল থেকে সোজা এই হাসপাতালে এসেছে রানা।
আজ তার একটু ভাল লাগছে। ওদিক শিরীনও ভাল আছে। বাবার অবস্থা এখন ভাল শুনে শিরীন খুব খুশি। বাবার জন্য শিরীন দশটা রোজা আর মাজারে খাশী শিরনী করবে বলে মানত করেছে। দুপুরে বাড়ী গিয়ে ভাল করে গোসল করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে ছিল রানা। সন্ধ্যায় বাবাকে হাসপাতাল থেকে বাড়ি এনে রাতের কোচেই সে ঢাকা ফিরবে।
শিরীনের কথা রানা মাকে বিস্তারিত বলার পর মা নিজ থেকেই রানাকে এই পরামর্শ দিয়েছে এবং ঠাট্টা করে বলেছে: তুই যতই বলিস সুন্দরী, ভাল বংশীয় মেয়ে আমি দেখার পর যদি পছন্দ না হয় তাহলে ছেলের বউ হিসাবে
তাকে মেনে নেব না বলে দিলাম।
রানাও মাকে বলেছে: তোমার মা চাচি খালা যত আছে সবাইকে এক পাল্লায় তোলার পরও দেখবে শিরীর পাল্লা ভারীই থেকে যাবে।
বাবাকে বাড়ী রেখে ঢাকার উদ্দেশে ̈ বের হতেই বাবা বললো : আর কটা দিন থেকে যা না বাবা! রানা উত্তর দেবার আগেই মা বললো: না – না, বৌমা একা হাসপাতালে, ওকে থাকার কথা বলো না। বাবা অবাক হয়ে বললো: বউ মা? হাসপাতালে? কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারলাম না। মা আনন্দে বাবার মাথা জড়ায়ে ধরে বলছে সু-সংবাদ! তোমার জন্য মহা-আনন্দের সংবাদ।ক’দিন আগে শুনলে তোমার স্টোধকটা হতো না। বলছি শোন মা বাবাকে বলতে উদ্ধত হতেই রানা চলে গেল।
যাবার সময় বলল: মা, বাবা আমি আসি। রাত দশটার গাড়ীতে চড়ে ঢাকার উদ্দেশে ̈ রওয়ানা দিল রানা। ফোনে শিরীনের সাথে কথা হয়েছে। মা-বাবার তাকে নিয়ে আলোচনার কথা রানার মুখে শুনে শিরীন লজ্জায় ভাষা হারিয়ে ফেলেছে। শুধু বলেছে বাবা- মা খুবই ভাল।
রানা বললো: আমার চেয়েও ভাল? শিরীন বললো: হ্যাঁ! তোমার চেঁয়েও ভাল।
গাড়ী ফেরী ঘাটে থামলো রাত তখন সাড়ে বারোটা বাজে। শীরিন কে নিয়ে রঙ্গিন কল্পনায় তার সময়টা খুউব ভাল কাটলো। ফেরীর ডেকে উঠে শিরিনকে ফোন দিল। শিরীনের পরিবর্তে অপর প্রান্ত থেকে জানালো এই মুহূর্তে কাক্সিক্ষত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সংযোগটি বন্ধ আছে। তিন দিনে এই প্রথম ফোনটি বন্ধ।
রাত একটা! প্রায় কয়েকবার চেষ্টা করেও সংযোগ না পেয়ে অস্থির হয়ে উঠলো রানা। ফোন বন্ধ হওয়ার কথা নয় তাহলে ফোন বন্ধ কেন। ব ̈াটারীর চার্জ শেষ হয়ে গেছে? শিরীন কি ঘুমিয়ে পড়েছে! রানা আসছে জানার পরও শিরীন ঘুমাতে পারে না। মোবাইল ফোনও বন্ধ থাকার কথা নয়! অস্থিরতা বাড়তে লাগলো রানার। তাড়াহুড়ার জন্য নার্সের ফোন নাম্বারটা আনা হয়নি। কারো সাথেই যোগাযোগ করতে পারছে না। একবার দুঃশ্চিন্তা আর একবার শান্ত্বনা নিজের মাঝেই এমন টানাপোড়েন নিয়ে অস্থির হয়ে উঠলো রানা।
পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। মনে হচ্ছে পাখির মত উড়ে শিরীনের কাছে যেতে পারলে কতই না ভাল হতো। আবার অভিমানে রাগে বিষিয়ে যাচ্ছে মন। আজ কেন ফোন বন্ধ করে রাখলো। কেন ঘুমিয়ে পড়লো শীরিন। মনে মনে অভিমান করছে রানা সকালে হাসপাতালে গিয়ে সে কথাই বলবেনা শিরীনের সাথে……আবার ভাবছে নাকি শিরীনের কোন বিপদ হলো! না, না তা হবে কেন? রাত সাড়ে এগারোটায় তো শিরীন এর সাথে কথা হয়েছেই। নিশ্চয় মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ নেই। শিরীন বুঝতে পারছে না। ফোন না পেয়ে সে ঘুমিয়ে গেছে।
টার্মিনাল থেকে সিএনজি নিয়ে সোজা হাসপাতালে এসে থামলো রানা। তখনও কিছুটা আঁধার রয়ে গেছে। হাসপাতালের রিসিপশনের কাছে বেশ কয়েকজন মানুষ, তিনজন পুলিশও দাঁড়ানো। রানা উৎসুক হয়ে আগায়ে গেল।
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)