শিল্পকলা একাডেমিতে আজ ‘নদ্দিউ নতিম’




একজন অটিস্টিক শিশু। সে নিজের মনে থাকে, বই পড়ে, ইন্টারনেটে চোখ রাখে, অংক ভালোবাসে। একদিন ইন্টারনেট ঘাটতে ঘাটতে জেনে যায় এক ভয়াবহ তথ্য যা তার জীবনকে দাঁড় করিয়ে দেয় একটা অনিশ্চিত সুতোর উপর।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়ায় অটিস্টিক শিশুটি। সে কি বাঁচবে, নাকি বাঁচবে না? এই প্রশ্নের উত্তর খোঁজা হয় ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’ এ।
ম্যাড থেটারের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দেখতে পাবেন এ সময়ের আলোচিত প্রযোজনা ‘নদ্দিউ নতিম’।
আপনাকে আমন্ত্রণ নাটকটি দেখার। অগ্রিম বুকিং ও যোগাযোগ: +8801974615966 আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।