পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রূপি চান প্রিয়াঙ্কা




বলিউডের পাশাপাশি হলিউডেও সমানে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের কাজের পরিধি বাড়িতে তুলতে হাত দিয়েছেন প্রযোজনা ও পরিচালনার কাজেও। তাঁর অসংখ্য ভক্তের কাছে ‘অসম্ভব ট্যালেন্টেড’ বলে পরিচিত এই ‘দেশি গার্ল’। এ বার পারিশ্রমিকের অঙ্কেও নাকি চমকে দিচ্ছেন তিনি।
জানা গেছে, বছর শেষের একটি অনুষ্ঠানে পাঁচ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকি পাঁচ কোটি টাকা দাবি করেছেন প্রিয়াঙ্কা। মুম্বাইতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচ মিনিট পারফর্ম করার জন্য প্রিয়াঙ্কা নাকি চার থেকে পাঁচ কোটি টাকা চেয়েছেন। টাকার অঙ্ক এতটাই বেশি যে উদ্যোক্তারা প্রিয়াঙ্কার টিমের সঙ্গে দ্বিতীয়বার আলোচনা করতেও সাহস পাচ্ছেন না।
২০১৬-এ প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন প্রিয়াঙ্কা। তাঁর অনুষ্ঠানের আলাদা আকর্ষণ রয়েছে। সে কারণেই এ বার অন্য একটি অ্যাওয়ার্ড শো-এর উদ্যোক্তারা প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন।
আরও পড়ুন;
প্রিয়াঙ্কার বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কার মা  
প্রিয়াঙ্কার স্বাধীনতার শুভেচ্ছা তোপের মুখে