লেখক: কাজী মনির
আসামীর কাঠগড়ায় ডা: পারভেজ রিমান্ড আর নির্যাতনে একেবারে বিধ্বস্ত, বিষণ্ণ , বিকারগ্রস্থের মত তার চাহনি। একজন চাকরানী এবং মহিলা পুলিশের সহযোগিতা নিয়ে মাহমুদা কাঠগড়ায় এসে দাঁড়ালো। তার সমস্ত শরীর থর থর করে কাঁপছে। ডা: পারভেজ এর সাথে তার চোখাচোখি হতেই দু’চোখ বেয়ে টস্ টস্ করে জল গড়িয়ে পড়লো। মাথাটা বোঁ বোঁ করে ঘুরছে। দুই হাতে মাথাটা চেপে ধরলো মাহমুদা।
উকিল সাহেব জজ সাহেবকে উদ্দেশ্য করে বললো: মাননীয় আদালত অভিযোগকারিনী মারাত্মক অসুস্থ এবং মানষিকভাবে বিধ্বস্ত তাই সংক্ষেপে তার জবানবন্দী নিতে চাই। জজ সাহেব নাজুক অবস্থা দেখে সম্মতি দিলো।
উকিল সাহেব মাহমুদার কাছে গিয়ে বললো: আপনি শারীরিক ও মানসিকভাবে খুবই অসুস্থ মিস মাহমুদা! আপনি আসামীর কাঠগড়ায় দাঁড়ানো ডা:পারভেজকে তো চেনেন? মাহমুদা মাথানেড়ে হ্যাঁ সম্মতি দিল।
উকিল বললো: এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনার সাথে মিলেমিশে কাজ করতেন ঠিক কি না?
মাহমুদা ম্লান কন্ঠে বললো: ঠিক।
উকিল বললো: আজ থেকে সাত মাস আগে এলাকার নারী সম্মেলনের পরিকল্পনা করার জন্য সন্ধ্যায় ডাক্তার পারভেজ আপনার বাসায় গিয়েছিল? এ ছাড়াও মাঝে মাঝেই বিভিন্ন আলাপ-আলোচনার জন্য ডাক্তার
পারভেজ আপনার বাসায় যাতায়াত করতো?
মাহমুদা বললো: হ্যাঁ উনি আমার বাসায় যেতেন। উকিল সাহেব একটু আগ্রহ সহকারে বললো: খুব খেয়াল করে আমার প্রশ্নের উত্তর দেবেন। সাত মাস আগের সন্ধ্যায় ডা: পারভেজ আপনার বাসায় যাওয়ার পর আপনি অসুস্থ হয়ে পড়েন এবং ঐ নারী সম্মেলন আর হয় নাই। ঠিক সাত দিন পর ডা: পারভেজ আপনাকে দেখতে যান এবং আপনাকে কিছু ঔষধ দিয়ে আসেন আপনি ঔষুধ ̧লিখে পাশে দাঁড়ানো আপনার বাড়ির বুয়ার হাতে দেন ঠিক?
মাহমুদা মাথা ঝাঁকায়ে বললো: হ্যাঁ।
উকিল বললো: বুয়া রাতে পানির সাথে ডা: পারভেজের দেওয়া ঔষধ মিশিয়ে আপনাকে খেতে দেয়। আপনি সেই ঔষধ খেয়ে কিছুক্ষণ পর পেটের বেদনায় গড়াগড়ি করতে থাকেন, ঠিক?
মাহমুদার সেদিনের কথা মনে পড়লো। উকিল সাহেব জজ সাহেবকে উদ্দেশ্য করে বললো: দ্যাটস ইয়োর অনার। মিস্ মাহমুদাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই ইয়োর অনার। আজ থেকে সাত মাস আগে নারী সম্মেলনের
আলোচনার নামে ডা: পারভেজ খাঁ বাড়িতে গিয়ে খাঁ পরিবারের একমাত্র মেয়ে মিস মাহমুদাকে সরলতার সুযোগ নিয়ে ধর্ষণ করে এবং কিছু দিন পরে তার অসুস্থতার কথা শুনে তাকে গর্ভপাতের ঔষধ খাওয়ায়। ফলে মিস মাহমুদা পেটের ব্যাথায় গড়াগড়ি করে। তারপরও সাথে সাথে গর্ভপাত হয় নাই। কিন্তু গর্ভের সন্তান ক্ষতিগ্রস্থ হয় এবং গত এক সপ্তাহ আগে, তার গর্ভপাত ঘটে, একটি মৃত ক্ষতবিক্ষত পুত্র সন্তান নষ্ট হয়ে যায়, এই হলো তার রিপোর্ট।
মাহমুদা ভাবছে ডা: পারভেজ তার সাথে দেখা-সাক্ষাৎ করেছে তা সত্য কিন্তু উকিল সাহেব ধর্ষণ ও গর্ভপাত নিয়ে ডা: পারভেজকে দায়ী করছে! এটা তো মিথ্যে কথা। উকিল সাহেব কেন ডা: পারভেজের নামে মিথ্যে বলছে, কেন? গতকাল রাতে চাচাতো ভাই ও চাচা চাচির নির্যাতন ও হুমকির কথা মনে হয়ে গেল। উল্টা-পাল্টা কোন কিছু কোর্টে বললে তাকে গণধর্ষণ করানো হবে এবং খুন করে লাশ গুম করা হবে……। আর ভাবতে পারছে না মাহমুদা। তার উপর আজ আট মাস ধরে এত জুলুম এত নির্যাতন কেন? কেন? না… বলে চিৎকার করে জ্ঞান হারালো মাহমুদা।
জজ সাহেব আদালত থেকে মাহমুদাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলো। তারপর চারটি ধর্ষণ ও একটি শিশু হত্যার পাশাপাশি মাদক ব্যবসায়ের অভিযোগে অভিযুক্ত করে ডা: পারভেজ এর ফাঁসির রায় দিলেন। জ্ঞান ফেরার পর এদিক ওদিক চেয়ে মাহমুদা ম্লান কন্ঠে জিজ্ঞাসা করলো : আমি কোথায়? পাশ থেকে বাড়ির বুয়া বললো: আপনি আপনার ঘরে আপা। মাহমুদা স্মরণ করার চেষ্টা করলো সে তো কোর্টে ছিলো ঘরে এলো কি করে! নাকি স্বপ্ন দেখছিল কাজের বুয়া বললো: কোর্টে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমরা আপনাকে নিয়ে সোজা বাড়ী এসেছিলাম। কিন্তু আপনার জ্ঞান ফিরলো পুরা একদিন একরাত পর।
মাহমুদা অবাক হলো, তার মানে গতকাল আমি কোর্টে ছিলাম। হতাশা আর দুর্বলতায় চোখ আবার বন্ধ হয়ে গেল। বুয়া বললো: একটু স্যালাইন দেই আপা?
মাহমুদা মাথা নাড়ায়ে বললো: না।
বুয়া বললো: আইজ আট মাস ধরে আপনি নিজের ইচ্ছায় এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেন নাই! আপনি তো মারা যাবেন আপা।
মাহমুদা কোন কথা বললো না, চুপ করে পড়ে রইলো। আট মাস ধরে সে এই ঘরে বন্দি, তার ইচ্ছা তার মতামতের কোন দাম নেই। ভার্সিটিতে ভর্তির সময় শেষ। ভর্তি হতে পারেনি! উপরো৩ বিভিন্নভাবে তার উপর
চলছে জুলুম, নির্যাতন আর দেয়া হচ্ছে হুমকি, অন্যায়, চাপ। কি অন্যায় করেছে সে? এই বন্দীদশা থেকে কিভাবে সে মুক্ত হবে। জমিদার পরিবার বলে ভয়ে কেউ সাহায্য করতে সাহস পাচ্ছে না। অথবা কেউ জানেই না তার এই নির্মম নির্যাতনের আর বন্দীত্ব জীবনের কথা। বাবা থাকলে নিশ্চয় ….. চোখ ছেপে জল গড়িয়ে পড়লো। কিছুতেই তা আটকে রাখতে পারলো না…….।
এই দুধ টুকু খেয়ে নে মা। চাচির কন্ঠে দরদ ভরা কথাটা শুনে চোখ খুললো মাহমুদা। গত পরশু দিন পর্যন্ত যে নারী পিশাচিনীর মত তার উপর পাশবিক নির্যাতন করেছে। তার কন্ঠে আজ এত দরদ, এত মধু অবাক চোখে তাকিয়ে সেটাই ভাবছিল মাহমুদা।
দুধের গ্লাসটা টেবিলে রেখে, তার পাশে বসে মাথায় হাতবুলিয়ে চাচি আবার শুরু করলো: আমরা তো তোর পর নই। তোর একঘেয়েমী আর জিদের কারণেই তো তোকে এই ধকল সইতে হলো। আপদটা আজ দুই
আড়াই বছর ধরে এসে যত ঝামেলা বাঁধিয়ে দিল। আমাদের বংশের তো একটা সম্মান আছে নাকি। যাক তবুও আপদটা এখন বিদায় হয়েছে। তুই আর মন খারাপ করিস না, জিদ করে থাকিস না মা। অপুর সাথে বিয়েতে রাজী হয়ে যা, আমি তোর চাচাকে বলে বিয়ের ব্যবস্থা করি। এ বাড়ির মান তো তোকে রক্ষা করতে হবে মা।
চলবে…
এছাড়াও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
