বাংলাদেশের মেয়েদের জয়রথ চলছে। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৫ দল।
কমলাপুর স্টেডিয়ামে ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। আখি খাতুনের গোলে ১-০ গোলের লিড পায় স্বাগতিকরা। প্রথম অর্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয় অর্ধে আবারো গোল আখি খাতুনের ৫৬ মিনিটে গোল করেন তিনি। খেলার একেবারে শেষ ভাগে ৮০ মিনিটে সাজেদা খাতুন গোল করলে ৩-০ গোলে জেতে বাংলাদেশ।
চার জাতির এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে তহুরার হ্যাটট্রিকে ৬-০ তে যেতে স্বাগতিক কিশোরীরা। শেষ খেলায় ভারতকে হারাতে পারলে শিরোপা উঁচিয়ে ধরতে পারবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
আরও পড়ুন ;
নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
