সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২২৮ দশমিক ৬৬ পয়েন্টে উন্নীত হয়। দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কমে ২ হাজার ২৪৩ দশমিক ৮৮ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ৩ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ১ হাজার ৩৭০ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৯৩০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৬৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৫৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৬ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫৯ দশমিক ৭২ পয়েন্টে উন্নীত হয়। ২০ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩২৮ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৩০ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৩৮৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৩ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৭২১ টাকা।