বন্দিনীর চিৎকার (পর্ব ৪)




হাজার হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে; কিছুতেই না! একটা জানোয়ারকে সে স্বামী বলে মেনে নেবে না। তার চেয়ে সে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে…..। কিন্তু তাতে তো জানোয়ারটার শিক্ষা হবে না! বরং তার পথ পরিষ্কার হয়ে যাবে। সে হবে এই পরিবারের একমাত্র উত্তরাধীকারী, আর এলাকার সাধারণ মানুষ ওর দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হবে। জালিম শয়তান এলাকার শত শত মেয়ের সর্বনাশ করবে! কিন্তু উপায় কি ?
কিছুই মাথায় আসছে না, তবে একটা বিষয়ে মন স্থির হয়েছে যে মৃত্যু নয়, কোন পরাজয় নয়, প্রতিশোধ নিতে হবে। সে জন্য আগে মুক্ত হতে হবে তারপর মুখোশ খুলে দিতে হবে জানোয়ারের।
ভাবতে ভাবতে হঠাৎ মনে হল ঢাকার আইন সহায়তা কেন্দ্র থেকে আসা অ্যাডভোকেট নাজনীন আপার কথা! উনি আত্মরক্ষা ও নারী অধিকার বিষয়ক প্রোগ্রাম পরিচালনা করেন। যেমন করেই হোক উনার সাথে দেখা করতে হবে। তাহলেই মুক্তির পথ বের হয়ে যাবে। পুরাতন কাগজপত্র ঘেঁটে নাজনীন আপার মোবাইল নম্বর পেয়ে গেল মাহমুুদা। নিজেকে শক্ত করে নিলো, তাকে ধৈর্যধারণ করতে হবে! কৌশল অবলম্বন করতে হবে।
মনের কথা কাউকে বুঝতে না দিয়ে, অপুর নির্দেশ মত পরদিন সকালে নাস্তা খেয়ে ধীরে ধীরে বাড়ির আঙিনায় গিয়ে কতক্ষণ হাঁটাচলা করলো। শরীরটা ক্লান্ত হওয়ায় এসে বিছানায় শুয়ে পড়লো, বুয়াকে বলে স্যালাইন বানিয়ে খেল। নিয়মিত খাওয়া আর ঘুমাতেই, দুই দিনের মধ্যেই শরীরটা বেশ ঝরঝরে হয়ে গেল। মাথায় সব সময় শুধু পরিকল্পনা আর পরিকল্পনা।
মাহমুদার পরিবর্তনে অপু আর ওর বাবা-মায়ের মনে আশার আলো জেগে উঠলো। চাচা আর চাচি বারান্দায় বসে চা খেতে খেতে আলাপ করছিল, পাশ দিয়ে যেতে যেতে মাহমুদার কানে এলো আলোচনার একটা অংশ, চাচা বলছে: “আমাদের প্রস্তাবে রাজী না হয়ে ওর কোন উপায় নেই। বাইরের কোন ছেলে তো ওকে বিয়েই করবে না! একে ধর্ষিতা তার উপর গর্ভপাত কি বল? ”চাচি গর্বের সাথে বললো: আমার অপুর মাথা বটে কি বলো!
চাচা বললো: দেখতে হবে না ছেলেটা কার!
মাহমুদা আর কিছু শুনতে চাইলো না, ওখান থেকে সরে গেল। রুমে গিয়ে সেও মনে মনে প্রতিজ্ঞা করলো বাবা-মা ও সন্তানের এই চক্রান্ত নস্যাৎ করতেই হবে। চিৎকার করে বুয়াকে ডাকলো।
বুয়া আসতেই তাকে বললো: অপু কোথায় তাকে গিয়ে আমার রুমে আসতে বল। বুয়া বের হয়ে গেলে মাহমুদা নাস্তা করতে শুরু করলো।
অল্পক্ষণের মধ্যেই চাচি এসে হাজির: কিরে মা, তুই অপুকে খুঁজছিস? ও তো বাড়িতে নেই।
মাহমুদা চাচিকে উদ্দেশ ̈ করে বললো: আমাদের এই খাঁন বংশের মান রক্ষার জন্য ব্যক্তিগত ভালমন্দকে ত্যাগ করা উচিৎ, এটা আমি ভেবে দেখেছি। সে কারণেই অপুকে বিয়ে করতে আমার আপত্তি নেই।
চাচি মামুদাকে জড়ায়ে ধরে ভাবে গদগদ হয়ে বললো: মা আমার এত দিনে নিজের ভালটা বুঝতে পেরেছ।
মাহমুদা বললো: তাই বলে আমি পড়াশুনা বন্ধ করতে পারবো না। অপুকে বলো কালই ভার্সিটিতে গিয়ে আমার ভর্তির ব্যবস্থা করতে। এ বছরে ভর্তির চান্স আছে কিনা তা যেন কালই গিয়ে জেনে আসে।
চাচি সানন্দে রাজী হয়ে গেল: অবশ্যই কালই আমি অপুকে রাজশাহী পাঠাব। তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরাই তো বড় ভাইজানের কাছে ওয়াদা করেছিলাম, তোকে লেখাপড়া শেখাবো। তুই কোন চিন্তা করিস না মা, আমি সব ব্যবস্থা করছি। বলে মাহমুদার রুম থেকে বেরিয়ে গেল।
রাতের খাওয়ার টেবিলে মাহমুদাও খাচ্ছিল। সেখানেই চাচা অপুকে নিদের্শ দিল: সকালেই রাজশাহী চলে যাবে। মাহমুদাকে অনার্সে ভর্তি করানোর চেষ্টা করবে। যদি সময় শেষ হয়ে যায়। তবুও যে-কোন উপায়ে, টাকার
বিনিময়ে হলেও ভর্তির ব্যবস্থা করতে হবে। অপু খেতে খেতে ঘাড় নেড়ে সায় দিল।
চাচা মাহমুদার দিকে চেয়ে বললো: খাওয়া শেষ করে তোমার যাবতীয় কাগজপত্র ওকে বুঝিয়ে দাও সকালে যেন দেরি না হয়। ভোরেই অপু রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেল। সকাল দশটার দিকে চাচা চাচিকে বলে, বুয়াকে সাথে করে, উত্তর পাড়ার বাচ্চাদের স্কুলের অবস্থা দেখার জন্য বেরিয়ে গেল মাহমুদা। দুপুরে বাসায় এসে খাবে।
পূর্ব দিকের রোড় ধরে একটা এক্স-করোলা কার ধীরে ধীরে উত্তর পাড়ার দিকে যাচ্ছে! পথের মধ্যেই মাহমুদাকে দেখে গাড়িটা থেমে গেল। দরজা খুলে গেল, ভিতর থেকে উঁকি দিল নাজনিন আপা। মাহমুদা বুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লাফ দিয়ে গাড়িতে উঠে পড়লো! গাড়ি তীরের বেগে ছুটে বেরিয়ে গেল।
চলবে…
এছাড়াও পড়ুন;
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)