ফিরেছেন নিখোঁজ সাংবাদিক উৎপল




নিখোঁজ হওয়ার দুই মাসেরও বেশি সময় পর ফিরেছেন সাংবাদিক উৎপল দাস। তিনি এখন নারায়ণগঞ্জের ভুলতায় আছেন। তিনি সেখান থেকে তার গ্রামের বাড়িতে ফিরছেন।
উৎপলের সাথে কথা বললে,  মায়ের সঙ্গে অভিমান করে ঘুরতে গিয়েছিলো বলে জানিয়েছে ফিরে আসা উৎপল, এ সময় সে আরো জানায় সে সম্পূর্ণ সুস্থ আছে। বিস্তারিত সে পরে জানাবে বলে জানিয়েছে।
গত ১০ অক্টোবর উৎপল নিখোঁজ হন। এর ১৪ দিন পর উৎপলের মোবাইল ফোন থেকে মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে। যদিও পুলিশ জানায়, ঘটনার দুই সপ্তাহ পর মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বাভাবিক।

উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র সাংবাদিক।