ভারতকে পাত্তা না দিয়েই কিশোরীদের জয়




প্রথম ম্যাচে নেপালকে ৬-০ ও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ যে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কিশোরীরা। অপরদিকে ভুটানকে ৩-০ ও নেপালকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল ভারতের অনূর্ধ্ব-১৫ নারী দল। তাই চার জাতির সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত লড়াই ফাইনালের আগের প্রস্তুতি বলা যায়।
আর এই ফাইনালে বাংলার কিশোরীরা দেখিয়েছে দাপট। ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসী জয় তুলে নেয় বাংলাদেশ। ৩-০ গোলে প্রতিবেশী দেশকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার এই দুই দলই আবার মুখমুখি হবে ফাইনালে।
কমলাপুর স্টেডিয়ামে প্রথম অর্ধের প্রথম থেকেই ভারতের উপর চড়াও বাংলার কিশোরীরা। ফল আসে ৩২ মিনিটে। অনুচিং মগিনীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম অর্ধ শেষ হওয়ার আগে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে ২-০ এর লিড এনে দেন শামসুন্নাহার।
দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয় অর্ধ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ভারতকে কোনো সুযোগই দেয় নি খেলায় ফিরে আসার। অপরদিকে ৫৪ মিনিটে গোল দিয়ে মণিকা চাকমা ব্যবধান তিনগুণ করেন। এরপর দুই দল আর কোনো গোল না করলে বাংলাদেশের কিশোরীরা জয় পায় ৩-০ গোলে।
এই জয়ের ফলে গ্রূপ পর্বের সব ম্যাচেই জিতল বাংলাদেশ। তিন ম্যাচে মেয়েরা গোল দিয়েছে ১২ টি, পক্ষান্তরে একটি গোলও হজম করেনি। এই আত্মবিশ্বাস নিয়ে আগামী রবিবার কমলাপুর স্টেডিয়ামে। সেই ভারতের বিপক্ষেই ফাইনাল খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।