১৬ বছরের সম্পর্কের ইতি ঘোষণা করে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক যৌথ বার্তা প্রকাশ করেন তাহসান।
বার্তায় তাহসান ও মিথিলা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
তারা জানিয়েছেন, আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। বিচ্ছেদ হয়ে গেলেও বাবা-মা হিসেবে আমরা দায়িত্ব পালন করে যাব। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও মিথিলা আশা প্রকাশ করেছেন, কঠিন সময়ে ভক্তরা তাঁদের সঙ্গেই থাকবেন বলেই তারা বিশ্বাস করেন।
