অগোচরে সমাধি (পর্ব ২)




লেখক: কাজী মনির
চোখের জল লুকাতে লুকাতে শুভা মুখ ফিরালো। কমলা কান্নাজড়িত কন্ঠে বল্ল: আমার করার মত কি-বা বল দিদি? শুভা কথা থামায়ে দিয়ে বল্ল: নারে, তুই ছোট্ট হয়েও আমার জন্য অনেক করলি। অথচ আমি এসে তোর শান্তি সুখের ঘরে দুঃখ, আর অশান্তিতে ভরে দিয়ে গেলাম। তুই আমাকে……..।
কমলা চিৎকার করে কথার মাঝে বলে উঠলো: দিদি আর বল না আমার পাপ হবে, দুঃখ ঠিকই পাবো, কিন্তু তোমার কি করতে পারলাম! আমার দেবর হয়ে, দীপক অমন করে তোমাকে অপমান করলো! এও কি আমার পাপ হ’ল না? আমি যদি তোমাকে আসতে নিষেধ করতাম।
শুভা হাসির ভান দিয়ে গায়ে হাত বুলিয়ে কমলাকে বল্ল: তুই দেখছি এখনও সেই কমলাই আছিসরে পাগলী, দীপক কত ভাল ছেলে তা তুই জানিস না। ওর মত ছেলে কোটিতেও একটা মেলে নারে। ও মাঝে মাঝে আসতো বলেই এ ক’দিন তোদের এখানে থেকে গেলাম। নইলে বুক ফেটে ঠিক মরে যেতাম। ওকে ভুল বুঝিসনে। আর হ্যা দীপককে আমার হয়ে বলিস, দিদি যাবার কালে প্রণাম জানিয়েছে। কিরে অমন করে কি দেখছিস্? ও ভাবছিস দীপক বয়সে ছোট, তবুও ওকে প্রণাম করছি কেন? বয়সের বড় হলে সব সময় বড় হওয়া যায় নারে, ও আমার চেয়ে অ-নে-ক বড়। আমার জীবনে যে কয়জন বড় মানুষ দেখেছি। তাদের মাঝে তোর দেবর দীপকও একজন!! হাতে সময় নেই ট্রেনের সময় হয়ে গেল, তোর শাশুড়ী কোথায়?
কমলা দিদির কথা শুনে কোথায় যেন হারিয়ে গিয়েছিল! ফিরে এসে আড়ষ্ঠ কন্ঠে বল্ল: পুকুর পাড়ে। শুভা পুকুর পাড়ে কয়েক পা এ ̧তেই কমলার শাশুড়ী বাড়ীর দিকে আসছে দেখতে পেল। কাছে গিয়ে শুভা প্রণাম করে
বল্ল: আমি বাড়ী যাচ্ছি মা! অনেক কষ্ট দিলাম আপনাদের।
কমলার শাশুড়ী অবাক হয়ে বল্ল: ঐ ছোঁড়ার কথায় রাগ করেছো বুঝি? বলি ও এ বাড়ীর কে, যে যখন তখন কাজেকর্মে নাক গলাতে আসে? আজ ঠাকুরপোর সাথে একটা বোঝাপড়া আমার হবেই হবে। ছেলেকে লেখাপড়া না ছাই শিখাচ্ছে! বয়সে যে একদিনের বড় সে মেয়ে হোক আর ছেলেই হোক তার গায়ে কি-না হাত দেয়?
শুভা হাসতে হাসতে বলল: মা আপনি মিছে দীপকের উপর রাগ করছেন, আমি ওর উপর রাগ করিনি।
শাশুড়ী আরও জোর কন্ঠে বলল: তুমি যাই বল, আজ এর একটা বিহিত আমি করেই ছাড়বো, তুমি কাপড় পাল্টে ফেল, পড়া পানি দিয়ে ̄œান করিয়ে দেই। তোমার যাওয়া হবে না।
শুভা বলল: ও সব দিয়ে কাজ নেই মা, সময় নেই এ ট্রেনেই যেতে হবে, আমাকে মাফ করবেন।
শাশুড়ী চোখ কপালে তুলে: এসব তুমি কি বলছো! আমি ওদের পাকা কথা দিয়েছি, কাল ছেলে আসবে, আমি সবকিছু গুছিয়ে রেখেছি। আর তুমি কিনা এত সব মাটি করে চলে যাবে? ওদের আমি কি
বলে বুঝাবো।
শুভা বোলো; ওদের বলবেন ছেলে আমার পছন্দ হয়নি, আমি যাই! ঠাকুর খুড়ো আর সতীশকে বলবেন, আমি না বলে চলে যাচ্ছি বলে তারা যেন দুঃখ না করে।
কমলার দিকে ফিরে: আসিরে কমলা, শরীরের দিকে নজর রাখিস, দুলালকে দেখে রাখবি, আর আমার জন্য মন খারাপ করিস নে। দীপককে বলিস আমি চলে গেছি।
কমলা আর শাশুড়ী কাঠের পুতুলের মত দাঁড়িয়ে রইল; শুভা বাড়ী থেকে বেরিয়ে গেল। ট্রেন ছাড়তে মাত্র কয়েক মিনিট বাকী। শুভার জীবনের সাথে অনেকটা মিল এই ট্রেনের! সেই চিন্তাই করছে বসে বসে। ট্রেন ছাড়বার হুঁইসেল শোনা গেল সেই সাথে দীপকের কন্ঠ: দেখি ভাই দেখি একটু নামতে দিন, বলে আড়চোখে শুভার দিকে চাইলো। চোখাচখি হতেই মুখ ফিরিয়ে নিয়ে নেমে গেল। সাথে সাথে ট্রেনটা পা-পা করে চলতে শুরু করলো। প্লাটফর্মে এসে দীপকের মুখে হাসি ফুটে উঠলো। হাতের ধুলি ঝাড়তে ঝাড়তে ট্রেনের দিক থেকে দৃষ্টি নামিয়ে আপন মনে বলল: যাক বাঁচা গেল।
ট্রেনের গতি ক্রমেই বাড়ছে, শুভার মাথায় চিন্তার ঝড় বইছে!! হঠাৎ করে দীপক ট্রেনে এলো কেন? তাহলে কি সে দেখতে এসেছিল আমি যাচ্ছি কি না! কিন্তু আমার যাওয়া না যাওয়ায় দীপকের কি এসে যায়? হঠাৎ করে তার মুখের ভাবটাই বা পাল্টে গেল কেন? শতে হাজারে চিন্তা করে চলেছে শুভা !!
পরদিন দীপকের বাবার সাথে সত্যিই জ্যাঠাইমার ঝগড়া হয়েছিল, সতীশও কাকাকে কম ছাড়েনি। দীপকের বাবা যতই তাদের বোঝাতে চেয়েছে, তিনি কিছুই জানেন না। ততই ঘটনা জটিল হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত দুই শরিকের সর্ম্পক বিচ্ছেদ হয়ে গেল।