ফিলিপাইনে বন্যা, ভূমিধস; নিহত ১৮০




ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে ১৮০ নিহত হয়েছে। সেখানকার অসংখ্য ঘরবাড়ি বোল্ডারের নিচে চাপা পড়ে আছে। এ ঘটনায় দেশটিতে কয়েক ডজন মানুষ নিখোঁজ আছে বলে জানা গেছে।
গত শুক্রবার শুরু হওয়া ‘তেমবিন’ ঝড়ের কারণে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিধসের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। মিন্দানাও দ্বীপের তুবদ ও পিয়াগাপো শহর দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেসরকার লানাও দেল নর্টে ও লানাও দেল সার এলাকাসহ বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
প্রতিঘণ্টায় ৮০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে শনিবার ক্রান্তীয় ঝড় টেম্বিন দক্ষিণের মিন্দানাও দ্বীপ অতিক্রম করে পালাওয়ান দ্বীপে পৌঁছায়; ঝড়টি পরে আরও পশ্চিমের দিকে অগ্রসর হয়। ঝড়ের আগে লানাও দেল নোর্তে ও লানাও দেল সুর প্রদেশে জারি করা জরুরি অবস্থার মধ্যেই শুক্রবার মিন্দানাওয়ের একাংশে টেম্বিন আঘাত হানে। এরপরই অনেক এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দেয়।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় টুবোড ও পিয়াগাপো শহরের, এসব এলাকার বেশিরভাগ বাড়িই পাথরের নিচে চাপা পড়েছে।
এ বিষয়ে তুবদের পুলিশ কর্মকর্তা গ্যারি পারামি বলেন, শহরের লানাও দেল নর্টে এলাকায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, ‘নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে। ঘরবাড়ি ভেসে যাচ্ছে। সেখানে আর কোনো গ্রাম অবশিষ্ট নেই।’
ওই অঞ্চলের দালামা গ্রামে স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সারিপাদা পাকাসাম নামের একজন কর্মকর্তা বলেন, তুবদ থেকে ১০ কিলোমিটার পূর্বে পিয়াগাপো শহরে এই বন্যার কারণে অন্তত ১০ জন নিহত হয়েছে। সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তবে পাথুরে এলাকা হওয়ায় উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। ফিলিপাইনের সিবুকো ও সালুগ শহরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় সব ধরনের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এর আগে, প্রায় এক সপ্তাহ আগে ফিলিপাইনের কেন্দ্রীয় এলাকায় কাই-তাক নামে একটি ঝড় আঘাত হানে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি হয়।