কাবুলে বার্তাসংস্থার দপ্তরে বোমা হামলা, নিহত ৪০




আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দপ্তরে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এসব ছবিতে। আফগান ভয়েসের দপ্তরে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হামলায় তাদের অনেকে হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগেও আফগানিস্তানে একটি টেলিভিশন চ্যানেলে হামলা হয়।