জন্মদিনে সালমানের উদ্দাম নাচ




বলিউড তো বটেই, কোনও কোনও মহলের মতে তিনি গোটা ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলার। তিনি অর্থাৎ সালমান খান। কাল ছিল এই তারকার জন্মদিন। সেখানেই নেচে সবাইকে টাক লাগিয়ে দিয়েছেন এই তারকা।
গত বুধবার ৫২ বছরে পা দিয়েছেন ভাইজান। মুম্বাইতে প্রিয়জনদের নিয়ে পার্টি করেছেন। আর সেখানেই সল্লু মিঞার নাচ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পানভেলের ফার্ম হাউজে বার্থডে পার্টির আয়োজন করেছিলেন সালমান। একটু রাত করেই বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছান তিনি। বার্থ-ডে স্পেশাল প্লে-লিস্টে ছিল তাঁরই ছবি ‘সুলতান’-এর গান ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’, তাছাড়া ছিল জনপ্রিয় গান শেপ অফ ইউ।
https://www.instagram.com/p/BdM2p7KnFTb/?taken-by=kingofheartssalmankhan
পর্দায় সালমানকে এই গানে পারফর্ম করতে দেখেছে সবাই। তবে তাঁর বার্থডে পারফরম্যান্সও দারুণ। ভিডিও দেখার পর বলি মহলের একটা বড় অংশ তেমনটাই মনে করছেন।
https://www.instagram.com/p/BdNbJhqHu5x/?taken-by=kingofheartssalmankhan