রোহিঙ্গা প্রত্যাবাসনে তালিকা তৈরি করছে বাংলাদেশ




মিয়ানমার থেকে সেনাবাহিনীর দমন পীড়নের ফলে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের এক বৈঠক থেকে তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে। কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক কমিশনার এ তালিকা তৈরি করবেন।
এবিষয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, যতদ্রুত সম্ভব এ তালিকা তৈরি করা হবে। কিন্তু কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ শুরু হবে সে বিষয়ে সুনির্দ্দিষ্ট ভাবে তিনি কিছু বলেন নি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে তাদের ইচ্ছাকে গুরুত্ব দেয়া হবে বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন।
তিনি বলেন, “প্রথমে একটা লট ইনফেরমেশন পাঠাবো। মিয়ানমার এটা দেখে ভেরিফাই (যাচাই) করে যখন জানাবে যে তারা মিয়ানমারের রেসিডেন্ট (বাসিন্দা), তখন ঐ ফ্যামিলিগুলোকে বলবো তোমাদের মিয়ানমার গভর্মেন্ট নিতে রাজি হয়েছে, তোমরা ফিরে যাবা কিনা? তারপর একটা ভলান্টারি প্রসেসের (সম্মতি প্রক্রিয়ার) মাধ্যমে আমরা আশা করি যে রিটার্ন প্রসেস শুরু হবে।”
প্রথমবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের কাছে বাংলাদেশ একটি বড় সংখ্যায় তথ্য পাঠাতে চায় বলে পররাষ্ট্র সচিব উল্লেখ করেন।
কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি খবর বেরিয়েছে যে বাংলাদেশ প্রায় এক লাখ রোহিঙ্গার নাম মিয়ানমারের কাছে দেবে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এ ধরনের সংখ্যা ”অনুমান নির্ভর”। তিনি উল্লেখ করেন, ১৯৯২ সালে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমার সরকারের কাছে ৫০ হাজার রোহিঙ্গার নাম পাঠিয়েছিল বাংলাদেশ।
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা। এই দুই উপজেলায় স্থানীয় বাসিন্দার সংখ্যা প্রায় ৬ লাখ।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের  
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক  
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা     
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে