ক্ষতিপূরণ চাইবে বিসিবি




ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী চলতি বছরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু বিনা কারণে এই সফর বাতিল করে তারা।
পিসিবি’র এই সিদ্ধান্তের বিপক্ষে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ। তবে খুব দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আইসিসি’র নিয়ম অনুযায়ী যদি সফরকারীদল বিনা কারণে সফর বাতিল করে তবে স্বাগতিক দেশ ক্ষতিপূরণ চাইতে পারে। গতবছর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা কারণ দেখিয়ে সে সফর বাতিল করে বিসিবি। ফলস্বরূপ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হয়েছিল। তাই এবার পিসিবি’র কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, ২০০৭ সালে শেষবারের মতো পাকিস্তান সফর করে বাংলাদেশ। ২০০৮ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। পিসিবি জোর প্রচেষ্টা চালাচ্ছে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার। তার চেষ্টাস্বরূপ বারবার বাংলাদেশকে আমন্ত্রণ জানালেও সে আমন্ত্রণে সাড়া দেয়নি বিসিবি। অন্যদিকে ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে তারা।