ইউনেসকো ছাড়ছে ইসরায়েল




ইউনেসকো থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইউনেসকো ইসরায়েলবিরোধী পক্ষপাত করছে, এমন অভিযোগ তুলে ওই সংস্থা থেকে গত অক্টোবরে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর দুই মাসের মাথায় সরে গেল খোদ ইসরায়েল।
প্যারিসভিত্তিক ইউনেসকো ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়। এ ছাড়া বিভিন্ন সময় তারা এমন কিছু প্রস্তাব নিয়েছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে।
এ বিষয়ে, ইউনেসকোর মহাপরিচালক অঁদ্রে আজুলে বলেন, শুক্রবার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে আর ইউনেসকোর সদস্য থাকছে না তারা। এ
এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে শনিবার ২০ বছরের এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। নিহত জামান মুসলিহ গাজার মধ্যাঞ্চলের আল-বুরিজ শরণার্থী শিবিরের বাসিন্দা।
এ মাসের শুরুর দিকে জেরুজালেম নগরী ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তৈরি করে। জাতিসংঘের সাধারণ পরিষদে এরকম কোন স্বীকৃতি অকার্যকর ও বাতিলযোগ্য বলে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়।
ইসরায়েল বলছে, তেল আবিবের সঙ্গে জেরুসালেমের সংযোগ ঘটাতে দ্রুতগতির ট্রেন চলাচলের বর্ধিত অংশ হিসাবেই এই নতুন রেলওয়ে টানেলটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
এর আগে যখন হারাম আল শরিফ এবং পশ্চিম দেয়ালের নীচে খনন কাজ করে ইসরায়েল, সেই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে। টানেল তৈরির এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনেস্কো।জেরুজালেমের পুরনো শহরটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।