অতীতের জীর্নতা ছেড়ে নতুন এক বছরে পা দিয়েছে বিশ্ব। আর কিছুক্ষণ পরেই শীতের ঘন কুয়াশা ভেদ করে পূব আকাশে উদিত ভোরের সূর্য আলো ছড়াবে দিগন্ত জুড়ে। নতুন বছরের অপার সম্ভাবনা নিয়ে উদীত এ সূর্যের আলোতে আলোকিত হবে একটি নতুন দিন, একটি নতুন বছর।
ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ ৩১ ডিসেম্বর রাতে থার্টিফাস্ট নাইট উদযাপিত হচ্ছে। দিবসটি উৎযাপনে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃংখলা রক্ষায় এবং নিরাপত্তার স্বার্থে উন্মুক্ত স্থানে যে কোন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।
আবাসস্থলে থার্টিফাস্ট নাইট উদযাপনে ডিএমপির অনুমোদন লাগবে। যদি কেউ অনুমোদন নেয় তাহলে ডিএমপি আপনার অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন পয়েন্টে ইউনিফরমধারী পুলিশ সদস্য অথবা সাদা পোশাকে সোয়াত সদস্য এবং বোমা নিস্ক্রিয়কারী টিমের সদস্যদের মোতায়েন করা হবে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড মোতায়েন থাকবে, নিরাপত্তা ব্যবস্থার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান এবং বনানী এলাকায় অগ্নিনির্বাচক টিম ও অ্যাম্বুলেন্স রাখা হবে।
দিবসটি উপলক্ষে বিশেষ বানী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
