চাঁদনী রাত, সন্ধ্যার পর রাখালরা খৈলানের উপর খেজুরের পাঁটি বিছায়ে বাতাসে শুয়ে শুয়ে গল্প গানে মশগুল। বৈঠকখানায় শুভার বাবা গ্রামের অন্যান্য লোকের সাথে খোশগল্প করছে। তখন দীপকের প্রকাশিত পূর্বের একখানা কবিতার বই এর পাতা উল্টাতে উল্টাতে শুভা নিশ্চেজ কন্ঠে জিজ্ঞাসা করলো: তোমার সাহিত্য চর্চা কেমন চলছে? খাতাপত্র কিছুই সাথে আনোনি যে?
দীপক বললো: আনার সময় পেলাম কোথায়? বড্ড গরম পড়ছে চল পুকুর পাড়ে ঐ দিকটা একট বেড়িয়ে আসি। শুভা জানলা দিয়ে উকি মেরে ম্লান কন্ঠে বল্ল: বাইরে রাখালরা শুয়ে আছে। চাঁদের আলো ডুবে যাক, রাত হোক যাবো, এখন নয়। দীপক শুভার এমন নিরসতা দেখে বলল: সতি ̈ এই ক’দিনে তোমার অনেক পরিবর্তন হয়েছে, তুমি যেন কেমন হয়ে গেছ!
শুভা তেমনি নিরস ভঙ্গিতে বলল: তুমি ঠিকই বলেছ, মানুষের সময় সব সময় সমান যায় না, তাছাড়া সমাজের বিধি নিষেধ অনেক সময় অনেকের উপর বেশি করেই চেপে বসে। দীপক কিছু বলতে যাচ্ছিল, তখন ছুটতে ছুটতে এসে ঢুকলো উত্তম। হাঁফাতে হাঁফাতে একখানা খবরের কাগজ শুভার হাতে দিতে বলল: দেখ দিদি এবারেও দাদা বাবুর লেখা ছাপা হয়েছে। এই দেখ দাদা বাবুর ছবি ছাপানো। আনমনা ভাবে হাত বাড়িয়ে কাগজখানা নিল শুভা।
শুভার এমন মনমরা দেখে উত্তম বলল: বারে দিদি আজ তুমি যেন কেমন হয়ে গেছ, দাদা বাবুর লেখা বুঝি তোমার পছন্দ হয়নি? শুভা কোন কথাই বল্ল না।
দীপক শুভার হাত থেকে পত্রিকাটি নিয়ে উত্তমের দিকে চেয়ে বল্ল: উত্তম তুমি এ কাগজ কোথায় পেলে? উত্তম অবাক হয়ে দীপকের দিকে চেয়ে বললো: কেন আপনি বুঝি জানেন না আপনার লেখা যত ̧লো কাগজে ছাপা হয় সব কাগজ দিদি কেনেন। রোজ আমাদের বাড়ি পিয়ন এসে দিয়ে যায়। বাইরে উত্তমের ডাক শুনে উত্তম বেরিয়ে গেল। দীপকের বুঝতে বাকী থাকলো না যে শুভা মাসে মাসে শ’শ’ টাকা খরচা করে চার পাঁচটা পত্রিকার গ্রাহক হয়েছে। অথচ এতগুলো টাকা খরচা করে সে নিজেও গ্রাহক হয়নি।
কৌতুহলে তাই শুভাকে জিজ্ঞাসা করলো: এত টাকা খরচ করে পত্রিকা কিনে কি কর? শুভা ব্যথা ভরা স্বরে বলল: তোমার লেখা পড়ি। বলেই নিজেকে লুকোবার জন্য হাতের পুরোনো পত্রিকায় মুখ ঢাকলো। দুটি চোখ তখনও সজল হয়ে চেয়ে আছে দীপকের দিকে।
দীপক আর শুভা পুকুর পাড়ের বকুলতলায় এসে দাঁড়ালো। রাত তখন গভীর। সকলে ঘুমে অচেতন, জ্যোৎস্নার আলো ফিকে হয়ে গেছে। শুভা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। শুভার এমন ভাব দেখে দীপক বলল: এই
বকুলতলা কতকালের পরিচিত। তুমি আমি অনেক রাতই তো এখানে বসে বসে গল্প করেছি, কিন্তু আজ তুমি এমন ভাব করছো যেন মনে হচ্ছে আজই প্রথম তুমি লুকিয়ে লুকিয়ে এসেছো, আমার সাথে দেখা করতে। লোকভয়ে তুমি ভীত। কারণ কি বলো তো?
শুভা দীপকের কথায় চমকে উঠলো: ও হ্যাঁ চল ফেরা যাক হঠাৎ যদি কেউ দেখে ফেলে! দীপক তাচ্ছিল্য ভরে বলল: কত রাত কতবার তো আমরা এখানে এসেছি কেউ দেখলে দেখুক ক্ষতি কি? শুভা বললো: না, মানে তা বলছি না, তুমি কি যেন বলতে চেয়েছিলে?
দীপক কোন ভূমিকা না করেই বলল: সে কথা যদি একার না হয়ে দুজনার মনের কথা হয় শুনবে না?
শুভা ইতস্তত করে শান্তভাবে বল্ল: বল।
কিন্তু দীপক শুভার কথা থামায়ে বলল: কোন কিন্তু নয় শুভা সিদ্ধান্ত নিয়েছি আনার্স পাস করে আর লেখাপড়া করবো না। পত্রিকা অফিসে চাকরিটা নিয়ে, আমরা একটা সুখের নীড় বাঁধবো। শুভা পাথরের মত নিশ্চুপ আর শান্ত হয়ে আছে। ম্লান আলোয় স্তব্ধ শুভাকে দেখে দীপক গায়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো: কি কিছু বলছো না যে,
শুভা চাপা ̄স্বরে কেঁদে উঠলো। দু’চোখ বেয়ে শ্রাবণের ধারার মত অশ্রু গড়িয়ে পড়ছে অসহায়ভাবে দীপকের পানে চেয়ে কাঁদছে শুভা!! দীপক শুভার কান্নায় চঞ্চল হয়ে উঠলো, দু’হাতে শুভাকে কাছে টানতেই শুভা হাত ছাড়ায়ে দু’পা পিছিয়ে যেতে যেতে বলল: না, না, দীপক, এ যে অসম্ভব, এতে পাপ হবে।
এছাড়াও পড়ুন;
অগোচরে সমাধি (পর্ব ১)
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
