যৌন হয়রানির প্রতিবাদে সমগ্র বিশ্বের নারীদের অনলাইন ভিত্তিক একটি প্রতিবাদের প্রকাশ ছিল ‘মি টু’। যার বদৌলতে নড়ে গিয়েছে হলিউডের অনেক প্রভাবশালীর সম্রাজ্য। এলিসা মিলানো টুইটারে ‘মি টু’ হ্যাশট্যাগ ব্যবহার করে এই হয়রানির প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিলে সরব হয়ে ওঠে ইন্টারনেট জগত। এর সাথে যোগ দিয়েছিলে অনেক পুরুষরাও। ৬ মিলিয়ন(৬০লক্ষ) নারী ও পুরুষ ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মি টু’ ক্যাম্পেইনে অংশ নেয়।
এবার এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র অঙ্গন ও অন্যান্য কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে তিনশরও বেশি অভিনেত্রী, লেখক ও পরিচালকের সমর্থনে যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। যার নাম ‘টাইমস আপ’।
নিউ ইয়র্ক টাইমসে পুরো পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন দিয়ে ‘টাইমস আপ’ নামের নতুন এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।
রযোজক শোন্ডা রাইমস, নাতালি পোর্টম্যান, এমা স্টোন, রিজ উইদারস্পুন, কেট ব্লানচেট, ইভা লনগোরিয়ার মত নামই তারকারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
এরই মধ্যে গঠিত হয়েছে হয়রানির শিকার নারী-পুরুষদের আইনগত সহায়তার জন্য একটি তহবিল। প্রাথমিকভাবে এই আন্দোলন থেকে কৃষিক্ষেত্র, কারখানা শ্রমিক, কেয়ারটেকার আর গৃহকর্মীর মতো কাজে নিয়োজিতদের সুরক্ষায় আইনি সহায়তা দেওয়া হবে। ‘লিঙ্গ বৈষম্য আর ক্ষমতার ভারসাম্য’ নিয়েও কথা বলা হবে জানিয়েছে টাইমস আপ।
নিজেদের ওয়েবসাইটে লেখা এক সংহতিপত্রে টাইমস আপ বলেছে, ‘নারীদের নিরবতা ভাঙার লড়াই, মর্যাদা বৃদ্ধি আর কেবল শোনা কথার ইতি টানা হবে। আর এসবের বিরুদ্ধে টাইমস আপ হবে অভেদ্য একাধিপত্য।’
প্রকল্পের জন্য ‘টাইমস আপ’ এরই মধ্যে প্রাথমিক ১৫ মিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার ১৩ মিলিয়ন ডলারের বেশি অর্থ তুলতে পেরেছে।
উল্লেখ্য; যৌন নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে মুখ খোলা নারী-পুরুষদের ‘সাইলেন্স ব্রেকারস’ অ্যাখ্যা দিয়ে ডিসেম্বরে তাদেরকে বর্ষসেরার খেতাব দিয়েছিল টাইমস ম্যাগাজিন।
