লেনদেন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। এদিকে লেনদেন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৭৯ দশমিক ৯৭ পয়েন্টে উন্নীত হয়। ৯ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ২ হাজার ২৯১ দশমিক ৩৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১ হাজার ৪০২ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৭ কোটি ৩ লাখ ৭ হাজার ৭৫৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬০৬ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত ছিল ৪৬টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৪০ দশমিক ৮২ পয়েন্টে উন্নীত হয়। ১১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৭৭ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৭ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৫৩১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৪ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ২৯৬ টাকা।