অগোচরে সমাধি (পর্ব ৭)




কান্নায় ভেঙে পড়লো শুভা, তড়িৎ আহত হওয়ার মত চমকে ঊঠলো দীপক: অসম্ভব!! পাপ!! এসব কি বলছো শুভা আমি তো কিছুই বুঝতে পারছি না।
শুভা আঁচলে চোখ মুছে নিজেকে সংযত করে বলল: আমাকে ভূল বুঝোনা দীপক তুমি দেরি করে ফেলেছ। যে সময় চলে গেছে তা আর ফিরে আসবার নয় – তুমি তো জানো আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়র ছাড়া বিয়ে করতে রাজী নই। যার জন্যে আমাকে নিয়ে নানারকম খেলা নানা জন করেছে। যে দিন প্রথম তোমার সাথে দেখা হয়েছিল, তোমার সাথে আমি সারারাত আলাপ করেছিলাম, কেন জানি না সে দিন ডাক্তার, ইঞ্জিনিয়ার না হওয়া সত্ত্বেও তোমাকে ভালোবেসে ছিলাম। ভুলে গিয়েছিলাম ডা৩ার ইঞ্জিনিয়ারের কথা, ভুলে গেলাম আমার বয়সের কথা, আমার ভালোবাসার গোলাপ চারাটা সবার অলক্ষে আজ পর্যন্ত পাঁচটি বৎসর লালন পালন করেছি। কিন্তু তোমার দিক থেকে কোন আভাস না পেয়ে তা একাকি অলক্ষে ̈ই বড় হয়েছে।
তোমাকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারতাম না, আজও পারি না, তোমাকে না পেয়ে যখন মনটা খুবঅস্থির হয়ে যায়, তখন তোমার কবিতা আর গল্প পড়ি। তোমার ছবি দেখে নিজেকে শান্ত রাখি।
আগে যখন মনটা খুবই অস্থির হয়ে পড়তো- তখনই বিয়ের ছুতো ধরে ছুটে যেতাম তোমাদের ওখানে, শুধু তোমাকে দেখার জনন্য। তোমার সাথেসারাদিন ধরে গল্প করেও আমার সাধ মিটতো না। তুমি চলে গেলেই মনে হত কত যুগ তোমাকে দেখিনি, তাই তো তোমার পরীক্ষা জেনেও তোমার মূল্যবান সময়কেও নষ্ট করতাম, লোক দিয়ে ডাকায়ে নিয়ে এসে গল্প করতাম, তুমি তো জানোই এসব। সারাক্ষণ গল্পের মাঝে জানতে চাইতাম তুমি আমাকে ভালোবাসো কিনা। কিন্তু তুমি যেন রক্ত মাংসের মানুষ নও পাথরের মুর্তি, তোমার মন বলে কিছু নেই! তোমার মন জয় করতে না পেরে নিজেকেই ধিক্কার দিতাম।
এবার তোমাদের ওখানে যেয়ে একটু আশার আলো দেখেছিলাম। মনে হয়েছিল তোমাকে সম্পূর্ণভাবে না হ’লে কিছুটা জয় করতে পেরেছি। কিন্তু চলে আসার দিনের ঘটনায় আমার আশার আলো আমাবশ ̈ার কালো অন্ধকারে হারিয়ে গিয়েছিল। তোমার ব্যবহারে আমার বুকটা ফেটে যাচ্ছিল, আমি শত শত মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারলেও তোমার দেওয়া আঘাত আমি সহ ̈ করতে পারিনি!! তোমার উপর
অভিশাপ করেছিলাম, সেদিন আমার চেখের যত জল তুমি ফেলেছ তা বলার নয়। তোমাকে সেদিন নিষ্ঠুর পাষাণ বলে মনে হয়েছিল।
কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে এসেছিলাম। বাড়ী এসে তোমাকে ভুলে যাবার জন্য অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভূলতে পারিনি। তোমার আর আমার অতীতের স্মৃতি মুছে ফেলতে যেয়েও পারিনি, নিজেকে সরিয়ে আনতে তাই অন্য পথ ধরলাম। দীপক শুভার কথা শুনছিল সে ভাবলো সকল দুঃখ মুহূর্তে মোচন হয়ে যাবে।
তাই মুচকি হেসে বলল: সরে যেতে চাইলেই কি সরে যাওয়া যায়? আমি এসে গেছি দেখি কেমন করে সরে যাও?
দীপকের সরল অনুযোগ শুনে দুঃখের মাঝেও মুচকি হাসল শুভা, কিন্তু পরক্ষণেই তা কর্পুরের মত উড়ে গেল। ম্লান স্বরে বল্ল: ধর্ম আর সমাজ আমাকে দূরে নিয়ে যাবে দীপক। আমার সব কথা শোনার পর জানি তুমি দুঃখ পাবে তবুও বলছি ; না বললেই বরং দুঃখ বাড়বে। শুভার গলা ভারী হয়ে গেল কোনমতে কান্নাজড়িত কন্ঠে বলল: গত মাসের বিশ তারিখে আমার বিয়ে হয়ে গেছে!