বিনোদন প্রতিবেদক
আগামীকাল বিকাল তিনটায় চ্যানেল আইতে প্রচারিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্ম ‘এখনো আঁধার’। হাছান মুহাম্মদ তারেকের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধে নানা শ্রেনী পেশার মানুষের নানা মাত্রিক আত্মত্যাগ ও অবদান নিয়ে নির্মিত টেলিফিল্মটির নাট্যরুপ দিয়েছেন ইসতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মেহজাবিন, জোভান, এ্যালেন শুভ্র, ইভান, জয়রাজ, খায়রুল আলম সবুজ, সুজাত শিমুল, ইফফাত আরা তিথি, শামীম শিকদার, তমাল মাহবুব, শরীফ, শেলী আহসানসহ আরো অনেকে।
এবিষয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘মুক্তিযুদ্ধ একটা বিশাল ক্যানভাস। এখান থেকে দুএকটি আঁচড় নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এখনো আঁধারের গল্পে দেখা যাবে মুক্তিযুদ্ধের কাহিনীর সূত্র ধরে এ সময়ের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প। টেলিফিল্মটি বিজয় দিবসে প্রচারের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। আশা করছি টেলিফিল্মটি দর্শক-শ্রোতারা উপভোগ করবেন।’ ‘
এখনো আঁধার’ টেলিফিল্মটির শুটিং হয়েছে গাজীপুর ও উত্তরার আপনঘর শুটিং হাউজ, দিয়াবাড়ি ও আশেপাশের এলাকায়।
