যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা পুলিশ ডিজনির অ্যানিমেশন সিনেমা ফ্রোজেনের চরিত্র এলসার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এমনকি জীবিত বা মৃত এলসাকে ধরিয়ে দিতে পারলে আপনি জিততে পারবেন ১০০ মিলিয়ন ডলার।
লুইজিয়ানার পুলিশ বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এলসার ছবি পোস্ট করেছে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, আবহাওয়া দেখেছেন? এই মেয়েটা খুবই বিপজ্জ্বনক। জীবিত বা মৃত ধরিয়ে দিয়ে জিতে নিন ১০০ মিলিয়ন ডলার।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও হার্লেন পুলিশ বিভাগের পক্ষ থেকে এলসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারই হয়েছিল।
মারাত্মক ঠান্ডার কাঁপছে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র। কোথাও হিমাঙ্কের ৮ ডিগ্রি নীচে তো কোথাও তারও কম। প্রবল ঠান্ডায় জমে গিয়েছে ফ্লোরিডা, টেক্সাস-সহ আমেরিকার একটা বড় অংশও। মূলত এই কারণেই লুইজিয়ানা পুলিশ এমন পোস্ট করেছে।
উল্লেখ্য, ‘ফ্রোজেন’ ছবিটি নির্মিত হয়েছে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের ‘দ্যা স্নো কুইন’ গল্পটি থেকে উৎসাহিত হয়ে। অ্যারেন্ডেল নামের এক রাজ্যের দুই রাজকন্যা এলসা ও আনার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি ।
ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। প্রযোজক পিটার ডেল ভেকো। ছবির বাজেট ছিল ১৫০ মিলিয়ন ডলার এবং ছবিটি আয় করেছে ১.২৭৪ বিলিয়ন ডলার।
