অগোচরে সমাধি (শেষ পর্ব)




দীপকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আর্তনাদ করে বলে উঠলো: তোমার বিয়ে হয়ে গেছে! দীপক যেন পাথরের মুর্তি হয়ে গেল। পলকহীন চোখে কেবল শুভার দিকে চেয়ে আছে।
শুভা পরাজিত তবুও শান্ত স্বরে কান্না থামায়ে সান্ত্বনার ভঙ্গিতে বলল: তোমাকে আজও ভালবাসি, কিন্তু তার মুল্য দিতে পারলাম না! কেবল তোমার সরল মনের উপর একটা দাগ কেটে গেলাম। তাতে তোমার দুঃখই বাড়লো, তুমি আমাকে মাফ করে দাও। বলে দীপকের পায়ের উপর পড়ে কান্নায় ভেঙে পড়লো শুভা।
দীপক কিছুক্ষণ মৌন ছিল, টের পেয়ে দু’হাতে শুভাকে তুলে ধরলো। শুভা কান্না জড়ানো কন্ঠে বল্ল: আমাকে ভুলে যাও দীপক! শুভার মুখে হাত চেপে দীপক বল্ল: ভালোবাসা কেবল ভোগেই নয় ত্যাগেও উৎকর্সতা পায়। যাকে ভালোবাসা যায় তাকে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। শুভা তুমি জীবন থেকে এভাবে হারিয়ে যাবে জানলে প্রথমে যখন চলে যেতে বলেছিলে তখনই চলে যেতাম। অন্তত তোমার স্মৃতিগুলো আমাকে উপহাস করতো না। যখনই তোমার স্মৃতি স্মরণ হবে তখনই, না-না আমি ভাবতে পারছি না। বুকটা যেন কেমন।
দীপক বুকে হাত চেপে বকুলতলায় বসে পড়লো, শুভা দীপকের মাথাটা বুকে চেপে কেঁদে উঠলো: “দীপক এ কি হয়ে গেল, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও।
দীপক নিজেকে সামলে নিয়ে উঠে বসলো: না, আমার কিছু হয়নি শুভা, তুমি মন খারাপ করো না। তুমি সুখে থাকলেই আমার সুখ। তুমি সুখি হও, আমি দূরে থাকলেও সুখে থাকবো। তোমার বর নিশ্চয় খুব ভালো মানুষ। আমার চেয়ে বেশি ভালোবাসেন তোমাকে তাই না?
শুভা বলল; যার কপালে সুখ নেই তাকে জোর করে সুখী করা যায় না দীপক, তোমাকে ভালবেসে যতটুকু সুখ পেয়ে ছিলাম, আজও ভালবাসো জেনে বাকীটুকু পূর্ণ হয়ে গেল। জীবনের বাকী দিন ̧লো এই দিয়ে
কাটায়ে দেব। অবসর সময় একটা নিরক্ষর রাখালের বউ হিসাবে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবো।
দীপক অবাক হয়ে বললো: রাখালের বউ মানে?
শুভা বললো: হ্যাঁ আমাদের বাড়ীর পুরোনো রাখালকে আমি বিয়ে করেছি, ওর আপনজন বলতে এই সংসারে আর কেউ নেই, আমাদের বাড়ীতেই ও থাকে। এখন কোথায়? জানতে চাইলো দীপক।
শুভা বললো: ও তোমাদের বাড়ীতেই মানে কমলাদের বাড়ীতে গেছে, কালই চলে আসবে। দীপক মাথার চুল টেনে আফসোস করে বললো: খোড়া ডা৩ারের সাথে বিয়ে হলেই তো এর চেয়ে ভাল ছিল, তোমার
জীবনের আশাটা অন্তত: পূরণ হতো। আমি তো আমার স্বার্থের জন্য তোমাকে বলি দিলাম। সেদিন কেন আমি তোমাকে অপমান করে বের করে দিলাম! কি পেলাম আমি আর তুমিই বা কি পেলে!
শুভা ম্লান স্বরে বললো: আমার আশা তো অনেক আগে পাল্টে গেছে সুতরাং ডা৩ারের সাথে বিয়ে না হয়ে অনেক ভাল হয়েছে। কারণ আমি এখনও স্বাধীনভাবে তোমাকে ভাবতে পারবো। সমাজে আমি একজন
রাখালের বউ হলেও স্বামীর কর্তৃত্ব নিয়ে ও আমার উপর কোন দাবী করবে না, এই শর্তেই আমি ওকে বিয়ে করেছি। এটা আমার জন্য অনেক পাওয়া। কিন্তু তুমি! তুমি কি নিয়ে থাকবে দীপক? আমার মত একটা মেয়ের জন্য তোমার জীবন নষ্ট করো না। আমাকে ভুলে যাও। তুমি দেখে শুনে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করো।
দীপক মৃদু হেসে বলল: মনে হচ্ছে তুমি একজন দার্শনিক, তোমার শূন্যতা পূর্ণ করতে একটি সুন্দর পথের সন্ধান তুমি দিয়েছো। বলতে পারো শুভা তোমার চেয়েও বেশি ভালবাসার সেই বৌটা আমার কে হবে?
শুভা বললো: তুমি বললে আমি খুঁজে দেব তেমন মেয়ে! দীপক বললো: পাবে না, তুমি জনমভরে খুঁজলেও তেমন মেয়ে পাবে না। তুমি না পেলেও আমি কিন্তু পেয়েছি! যে তার আকর্ষণে দুনিয়ার সব কিছু থেকে আমাকে দূরে নিয়ে যাবে, তার রূপের পেয়ালা পান করায়ে আমাকে সুখের সাগরে কানায় কানায় ভরে রাখবে। তখন তোমাকেও ভুলে যাবো শুভা! তোমাকেও ভুলে যাবো।
শুভা দীপকের হাত চেপে ধরে ভেজা গলায় বললো: দীপক তুমি আমার চেয়ে অনেক জ্ঞানী, আমি জানি তুমি ভুল করতে পারো না। আমার মাথার দিবি ̈ রইলো, তুমি কোন অঘটন ঘটিও না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, দূর থেকে হলেও তোমাকে ভালবাসি। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও নিজের কোন ক্ষতি তুমি করবে না!
শুভার কান্না জড়ানো মিনতি মাখানো মুখটা হাতে নিয়ে দীপক অতিশয় শান্ত স্বরে বললো: আমি জানি, শুভা কিন্তু এ ছাড়া আর কোন পথ যে আমার সামনে খোলা নেই। তবুও তোমার অনুরোধ রাখতে চেষ্টা করবো, যদি না পারি আমাকে ক্ষমা করো? ঐ দেখ পূর্বাকাশে আ ̧নের মত টকটকে লাল সূর্যটা কেমন আমাকে ডাকছে।
এছাড়াও পড়ুন;
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)