ফিরলেন এনামুল-মিথুন-আবুল




আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি।এনামুলের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামও।
আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি।এনামুলের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামও।
বাদ পড়েছেন ২০১৪ সালের ওই সিরিজেই ওয়ানডে অভিষিক্ত তাসকিন আহমেদ। সৌম্য সরকারের ওপরও আস্থা রাখতে পারেননি নির্বাচকেরা।
গত প্রিমিয়ার লিগ আর প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ফর্ম এনামুলের দিকে নজর ফেরাতে বাধ্য করেছে নির্বাচকদের। গত বিপিএলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে বেশ ভালো খেলেছেন।
১৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ। ৮ বছর পর বাংলাদেশে প্রথম ত্রিদেশীয় সিরিজ হচ্ছে। শ্রীলঙ্কার কোচ হয়ে এই সিরিজে অভিষেক হবে হাথুরুর।
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা: মাশরাফি, সাকিব, তামিম, এনামুল বিজয়, মুশফিক, মাহমুদউল্লাহ, ইমরুল, নাসির, সাব্বির, মিথুন, মোস্তাফিজ, রুবেল, আবুল হাসান, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, সানজামুল।