দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ৬ হাজার ২১০ দশমিক ৫০ পয়েন্টে নেমে গেছে। ২১ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে ২ হাজার ২৬১ দশমিক ৪৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৮ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ১ হাজার ৩৯৪ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৫৬২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৭৭ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২১৩টির ও অপরিবর্তিত ছিল ৫৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০২ দশমিক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৬১৮ দশমিক ৪৯ পয়েন্টে নেমে গেছে। ১৪১ দশমিক ২ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২৪ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৪৪৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৪ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৪৪৪ টাকা।
