লেখক: কাজী মনির
বাবলুর জীবনের একটাই স্বপ্ন, জ্যোৎস্নাকে সে এক রাজপুত্তুরের মত ছেলের সাথে বিয়ে দেবে। ছেলে যা চাইবে তাই দেবে বাবলু। স্বামী, শশুর শাশুড়ী যেন কোন কষ্ট না দেয় জ্যোৎস্নাকে।
জ্যোৎস্না সুখী হবে, আর বাবলু দুচোখ ভরে সেই সুখ দেখবে!! ভাবতে ভাবতে কেমন যেন অচেতন হয়ে গেল বাবলু! আর তখনই সখিনা এলো তার কাছে। ইদানিং সখিনা খুব ঘনঘন আসছে।
সখিনা এসেই বলছে: শোন আমার মন বলছে তুমি আমার জ্যোৎস্নাকে রক্ষা করতে পারবা না। আমি আমার মামণির মাথার উপর একটা ভয়ংকর হায়েনার ছায়া দেখতে পাচ্ছি। তুমি ঐ হায়েনাকে তাড়াও! আমার মামণিকে রক্ষা করো। জানোয়ারটা আমার কলিজার টুকরাকে মেরে ফেলবে। তুমি আমার জ্যোৎস্নাকে বাঁচাও!! বলতে বলতে সখিনা ব্যাকুল হয়ে ওঠে।
তখন বাবলু সখিনাকে বলে: বউ তোর দেখা ভুল! আমার মামণির কিছু হবে না। তুই তো জানিস না, আমি আমার মামণির জন্য টাকা জমা করছি। একটা রাজপুত্তুরের মত ছেলের সাথে আমার মামণিরে বিয়ে দিব। জ্যোৎস্না সুখী হবে, আর আমি দু চোখ ভরে সেই সুখ দেখবো।
সখিনা হতাশ স্বরে বলে: কিন্তু আমার মন বলছে তোমার এই আশা পূরণ হবে না। তুমি আমার মামণিকে সুখী করতে পারবা না। আমার কলিজার টুকরা হারায়ে যাবে। ওগো তোমার পায়ে পড়ি আমার মামণিকে চোখে চোখে রাখবা।
বাবলু একটু বিরক্ত হয়ে বলে: বউ! জ্যোৎস্নার উপর তোর চেয়ে আমার দরদ বেশী। তুই তো পেট থেকে বের করে দিয়ে পটল তুলেছিস। আমার মামণিকে এক ফোঁটা দুধ পর্যন্ত দিস নাই….।
কথা থামানোর জন্যসখিনা হাত দিয়ে বাবলুর মুখ চেপে ধরে! আর কান্নায় ভেঙে পড়ে বলে: ওগো আমাকে তুমি অমন করে বলো না। আমি সইতে পারছি না। আমার ভীষণ কষ্ট হয়! আমার বুকের ভিতরটা
দাউদাউ করে জ্বলে। তুমি তো জানো জ্যোৎস্না যেবার আমার পেটে আসলো, সেবার তোমার ভীষণ অসুখ হয়েছিল। তুমি কাম-কাইজ করতে পারতে না! সারাদিনে একবেলার বেশি খাওয়া জুটতো না আমাদের। জোৎস্নাকে পেটে করে আমি মানুষের বাড়ী বাড়ী কাজ করেছি, লোকের ধান-ভেনেছি, কাপড় কাচা, ঘর নেপার কাজ করেছি। দিন-রাত কাজ করে; এক বেলার খাবার জোগাড় করে তাই দুজনা খেয়ে কোনমতে জীবন বাঁচাতাম। পেঠের ভিতর জ্যোৎস্না আমার কলিজার রক্ত খেয়ে বড় হচ্ছিল। অন ̈দিকে মানুষের বাড়ী ভারী ভারী কাজ করতে করতে আমি কাহিল হয়ে যেতাম। তারপর পেট ভরে খেতে না পাওয়ার জন্য আমার দেহ
র৩শূন্য হয়ে গেল!
বাবলুর বউয়ের মাথায় হাত রেখে বললো: সত্য বউ সেই সময় তুই আমার জন ̈ ভীষণ কষ্ট করেছিস!
চলবে…
এছাড়াও পড়ুন;
অগোচরে সমাধি (পর্ব ১)
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
