আন্তর্জাতিক বাজারে চিনির দামে নিম্নমুখী প্রবণতা




গতকাল আন্তর্জাতিক বাজারে চিনির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) এদিন পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনি বিক্রি হয় ৩৭৫ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৯০ সেন্ট কম।
তবে একই সঙ্গে লন্ডনের বাজারে আগের দিনের তুলনায় দাম কমেছে কোকোর। অন্যদিকে নিউইয়র্কে কোকোর দাম আগের দিনের তুলনায় বেড়েছে। ঊর্ধ্বমুখী ছিল অ্যারাবিকা কফির বাজারও। এদিন কোকোর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। দিন শেষে নিউইয়র্কের বাজারে প্রতি টন কোকো বিক্রি হয় ১ হাজার ৯৩৬ ডলারে, যা আগের দিনের তুলনায় ৮ ডলার বা দশমিক ৪ শতাংশ বেশি।
অন্যদিকে লন্ডনের বাজারে পণ্যটি টনপ্রতি ১ হাজার ৩৯৪ পাউন্ডে বেচাকেনা হয়, যা আগের দিনের তুলনায় ২ পাউন্ড বা দশমিক ১ শতাংশ কম।
আইসিইতে এদিন অ্যারাবিকা কফির দাম বাড়লেও রোবাস্তা কফির দাম অপরিবর্তিত ছিল। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড অ্যারাবিকা কফি বিক্রি হয় ১ ডলার ২২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৫ সেন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ বেশি।
অন্যদিকে দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে রোবাস্তা কফির দাম আগের দিনের তুলনায় অপরিবর্তিত থেকে টনপ্রতি ১ হাজার ৭২৭ ডলারে বেচাকেনা হয়েছে।