এই আধুনিক সমাজেও অনেক ক্ষেত্রেই মেয়েদের শারীরিকভাবে দুর্বল বলে মনে করা হয়। অনেক দুঃসাহসিক কাজে মেয়েদের এখনো মেয়েদের সুযোগ দেয়া হয় না। তবে সম্প্রতি এক গবেষণার ফলাফল এ ধারণাকে পাল্টে দিতে পারে। কারণ ওই গবেষণায় দেখা গেছে পুরুষের চেয়ে নারীদের জীবনীশক্তি বেশি।
পূর্বের বিভিন্ন গবেষণায় দাবী করা হত মেয়ে শিশুদের মৃত্যুহার ছেলেশিশুদের তুলনায় বেশি। তবে সাম্প্রতি এই গবেষণা সেই ধারণার বিপরীত দিকটি তুলে ধরেছে।
এবিষয়ে গবেষণার প্রধান গবেষক ইউনিভার্সিটি অন্য সাউদার্ন ডেনমার্কের অধ্যাপক ভার্জিনিয়া জুরেল বলেন, বেঁচে থাকার এ হিসাবে লিঙ্গ খুব সামান্যই পার্থক্য তৈরি করতে পারে। তবে এক্ষেত্রে নারীরা অবশ্যই পুরুষদের থেকে এগিয়ে।
এ গবেষণায় গবেষকগণ যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদের অন্তত ২৫০ বছরের নারী ও পুরুষের মৃত্যুহারের পরিসংখ্যান দেখেন। গবেষণায় দেখা যায় দুর্ভিক্ষের সময়ও নারীরা পুরুষদের তুলনায় বেশিদিন বেঁচে ছিলেন।
গবেষকরা জানান, বিভিন্ন দুর্ভিক্ষ বা মহামারীতে অর্থাৎ যখন সামগ্রিক মৃত্যুহার বেশি তখনও পুরুষদের তুলনায় নারীরা অন্তত ৩ থেকে ৪ মাস পর্যন্ত বেশি বাঁচেন। এছাড়া বিভিন্ন দুরারোগ্য রোগেও নারীদের সেরে ওঠার ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি।
