শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ নিখোঁজ ৩ জনকে গ্রেফতার দেখিয়েছে ডিবি




শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ।
মোতালেবকে মোহাম্মদপুরের বসিলা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
জানা গেছে, শনিবার বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে ৪৫ বছর বয়সী মোতালেবকে তুলে নেওয়া হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, বসিলা ব্রিজের কাছে নিজের প্লটে বাড়ির নির্মাণ কাজ দেখতে শনিবার দুপুরের পর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার থেকে বেরিয়েছিলেন মোতালেব। সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি ওই প্লটে পৌঁছান।
তিনি যখন বাড়ির নির্মাণ কাজ তদারকি করছিলেন, তখন মাইক্রোবাসে করে ৪-৫ জন লোক সেখানে যায় এবং দারোয়ানকে বলে, বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা মোতালেবের সঙ্গে কথা বলতে চায়।
দারোয়ান তাদের জানায়, বাড়িওয়ালা আছেন ভবনের ছাদে। তখন তারা উপরে উঠে যায় এবং কিছু সময় পর বাড়ি ভাড়ার বিষয়ে কথা বলতে বলতে মোতালেবকে নিয়ে নিচে আসে। নিচে নামিয়ে আনার পর মোতালেবকে তারা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে পরিবার অভিযোগ করেছে থানায়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ জানিয়ে গত বৃহস্পতিবার রাতে বনানী থানায় জিডি করেন তার শ্বশুর। এ ছাড়া আরও একজন কর্মকর্তার বাসায় গিয়ে অপরিচিত ব্যক্তিরা খোঁজখবর নিয়ে এসেছেন।
আরও পড়ুন;  শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ     
নিখোঁজ থেকে মিলেছে খোঁজ; গ্রেফতার কল্যাণ পার্টির মহাসচিব     
ফিরেছেন নিখোঁজ সাংবাদিক উৎপল      
অনেকে স্বেচ্ছায় ‘নিখোঁজ’ হয়ে বিব্রত করছে সরকারকে: স্বরাষ্ট্রমন্ত্রী