লেখক: কাজী মনির
বাবলু অবাক হয়ে বললো: এত সব কথা তুই কোত্থেকে জানলি?
জ্যোৎস্না বললো: বাবা রাতে তুমি যখন মায়ের সাথে আমাকে নিয়ে এসব কথা বল, তখন আমি সব শুনেছি।
বাবলু আগ্রহভরে বলে: হ্যাঁরে মা তুইও কি তোর মাকে দেখতে পাস?
জ্যোৎস্না বলে: না বাবা তুমি যখন মায়ের সাথে কথা বল তখন মনে হয় তোমার পাশে মা বসে আছে, কিন্তু আমি হাজার চেষ্টা করেও মাকে দেখতে পারিনি। আমার মা খুব সুন্দর ছিল তাই না বাবা?
বাবলু মাথা ঝাঁকিয়ে বলে: হ্যাঁ রে মা তোর মা খুব সুন্দর ছিল! বলতে বলতে বাবলু দূরে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে।
জ্যোৎস্না উঠে চলে যায়। ঢাকায় যাবার গোছগাছ করতে হবে। বাবলুর দাদা ছিল এলাকার বড় জমিদার, পাইক-পেয়াদা চাকর-বাকরের অভাব ছিল না। অথচ তার নাতী বাবলুকে ঢাকা নিয়ে যাবে এমন মানুষ নেই। জ্যোৎস্না বাবাকে নিয়ে ঢাকা গাবতলীতে গাড়ি থেকে নামলো। কোমরে লুকানো টাকাগুলি ভাল করে দেখে হাসপাতালে যাওয়ার জন্য একটা সিএনজি ডেকে বাবাকে নিয়ে সিএনজিতে উঠে পড়লো।
বাবলু জ্যোৎস্নাকে জিজ্ঞাসা করলো: তুই এই হাসপাতালের নাম জানলি কি করে?
জ্যোৎস্না বাবাকে বললো: ডা৩ারের কাছ থেকে এই হাসপাতালের নাম ঠিকানা জেনে নিয়েছে। চোখ বন্ধ করে বাবলু আলমের কথা ̧লো ভাবতে লাগলো আসলে জ্যোৎস্নাকে সে কোন কালের পুণ্যির কারণেই মেয়ে হিসাবে পেয়েছে!
বিশাল বড় হাসপাতাল দোতলায় উঠে খুবই ক্লান্ত হয়ে বারান্দার এক পাশে শুয়ে পড়লো বাবলু। জ্যোৎস্না বাবার পাশে বসে আছে সেও খুব ক্লান্ত। এখন কি করবে চট করে ভেবে পাচ্ছে না। এমন সময় একজন বয়স্ক কিন্তু বেশ চটপটে লোক এসে জানতে চাইলো জ্যোৎস্না তার কাছে সব বলতেই, বেশ আগ্রহ ভরে লোকটা সহযোগিতার জন্য এগিয়ে এলো। বারান্দায় একটু ভালমত জায়গায়, যেখানে আরো রোগীরা তাদের নিজেদের বিছানা বিছিয়ে শুয়ে আছে! সেখানে নিয়ে গেল। তারপর নিজেই জ্যোৎস্নার কাছ থেকে সামান্য টাকা নিয়ে রুটি-কলা খাওয়ার ব্যবস্থা করলো। কাল এসে পরীক্ষা করায়ে দেবে বলে আশ্বাস দিল এবং সে না আসা পর্যন্ত যেন কারো কাছে টাকা পয়সা কিংবা পরীক্ষার কাগজ না দেয়! সাবধান করে দিল। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে সে আকরাম চাচার লোক। জ্যোৎস্নাকে ভাল করে এসব বুঝায়ে দিয়ে চলে গেল। সহযোগিতা করার জন্য
জ্যোৎস্না লোকটার প্রতি কৃতজ্ঞার সাথে জানালো তাই হবে।
রাতেও অনেক রোগী এবং অন্যান্য লোকজন যাওয়া-আসা করছে। কেউ কেউ দয়াপরবশ হয়ে জিজ্ঞাসা করছে বাড়ী কোথায় কি হয়েছে ইত্যাদি। আবার কেউ কেউ জ্যোৎস্নার দিকে বড় বড় চোখে দেখতে দেখতে পাশ দিয়ে চলে যাওয়ার সময় পা দিয়ে একটু ছুঁয়ে যাচ্ছে।
প্রথমে বিষয়টি জ্যোৎস্না খেয়াল না করলেও, লোক দু’টি বারবার শুধু জ্যোৎস্নাকে দেখার জন্য আসা-যাওয়া করছে। আর ইচ্ছা করেই জ্যোৎস্নার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে দেখে পরে বুঝতে পারলো। এই হাসপাতালেও শয়তান মানুষগুলো এভাবে চলাফেরা করে! ভেবে মনে মনে জ্যোৎস্না ভয় করতে লাগলো। রাত ক্রমেই বেড়ে চলেছে বাবা ছাড়া পাশে আর কেউই নেই।
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
