জ্যোৎস্নার বিয়ে (পর্ব ৮)




লেখক: কাজী মনির
রাত গভীর জ্যোৎস্নার চোখে ঘুম নেই! লোক জনের আসা যাওয়া কমে গেলে। বৃদ্ধা দুজনের দিকে আরো এগিয়ে গিয়ে বাবাকে ধরে বসে আছে জ্যোৎস্না। ক্লান্তিতে সমস্ত শরীর অবশ হয়ে আসছে। কিন্তু ঘুম আসতে ভয় পাচ্ছে শেষে ঐ মন্দ মানুষগুলো এসে তাদের কোন ক্ষতি করে। এমনি বসে থাকতে থাকতে কখন যে বাবার বুকের উপর ঘুমিয়ে পড়েছে সে জানে না।
ঢাকায় ফজরের আজান এত জোরে শোনা যায় এবং এত সময় ধরে হয়! যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা ধরে আজান হচ্ছে। জ্যোৎস্নার ঘুম ভেঙে যেতেই ধড়ফড় করে উঠে, বাবার মুখে মাথায় হাত বুলাচ্ছে।
মৃদুস্বরে বাবলু বললো: ঘুম ভেঙেছে মা?
জ্যোৎস্না বললো: বাবা তুমি চেতনা? বাবলু বললো: হ্যাঁ রে মা, তুই ঘুমানোর পর সন্ধ্যা রাতের ওই শয়তান দু’টো এই দিকে আসছিল! আমি চেতনা আছি দেখে পায়চারী করতে লাগলো। তোর অনেক কষ্ট হয়েছে। একটু ঘুমাচ্ছিস তাই তোকে না ডেকে আমি চেতনা থাকলাম। শয়তানরা বুঝতে পেরে চলে গেছে এই তো কিছুক্ষণ হলো। শহরে আসলে ভালো মানুষের পাশাপাশি শয়তান মানুষও থাকে।
জ্যোৎস্না নিজের ভয়ের কথা লুকিয়ে বললো: সকাল হয়ে গেছে, এখন তুমি একটু ঘুমাও বাবা।
বাবলু বলল: কাল থেকে পেসাব পায়খানা কিছুই হয়নি! আমার যে একটু পায়খানায় যাওয়া দরকার। জ্যোৎস্না এদিক ওদিক তাকাতেই চোখ পড়লো একজন বৃদ্ধ গার্ড এদিকেই আসছে, তাকে জিজ্ঞাসা করলে গার্ড টয়লেট লেখা জায়গা দেখায়ে বলে এখানে সব ব্যবস্থা আছে। বাবাকে নিয়ে জ্যোৎস্না টয়লেটে গেলো, নিজেও সেরে নিল তার জরুরী কাজ ̧লো। তারপর ফিরে আসতে যাবে তখন রক্তবমি করলো বাবলু !
জ্যোৎস্না বাবাকে ধরে কোনমতে বারান্দায় পাতা বিছানায় এনে শোয়ালো। চোখ বুজে পড়ে রইলো বাবলু।
বাবার মাথায় হাত বুলায়ে দিতে দিতে জ্যোৎস্না জিজ্ঞেস করলো: বাবা তোমার কেমন লাগছে?
ক্ষীণ কন্ঠে বাবলু বলল: ভাল। ঠিক তখনই সেই কালকের লোক এসে বললো: রাতে তোমাদের কোন অসুবিধা হয়নি তো। জে ̈াৎস্না বললো: না রাতে তেমন অসুবিধা হয়নি তবে, একটু আগে বাবা বমি করছে তাতে আবার র৩ উঠছে।
লোকটি সান্তনার স্বরে বললো: সব ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না আজ টেস্ট করলে তোমার বাবার রোগ ধরা পড়ে যাবে! তখন নিয়ম মতো ঔষধ খেলে তোমার বাবা ভাল হয়ে যাবে।
লোকটি সারাদিন ধরে টেস্ট করার জন্যবেশ ছুটোছুটি করছে আর যখন টাকা দরকার হচ্ছে তখন জ্যোৎস্নার কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছে। জ্যোৎস্না চাওয়ার সাথে সাথে টাকা দিচ্ছে। কত লাগছে সেটা তার জানার কথা নয়। এই বিপদের সময় লোকটা যে তাদের উপকার করছে! এতেই জ্যোৎস্না খুশি এবং লোকটার প্রতি কৃতজ্ঞ। মনে মনে ভাবছে ভাল লোকও আছে পৃথিবীতে, তা না হলে দুনিয়া চলবে কি করে?
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে      
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)