তামার দামে নিম্নমুখী প্রবণতা




উত্তোলনকারী দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তামার সরবরাহ বেড়ে যাওয়ার জের ধরে তামার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এলএমইতে এদিন তিন মাসে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৯৪৯ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কম। ২০১৭ সালের ২০ ডিসেম্বরের পর এলএমইতে এটাই ব্যবহারিক ধাতুটির সর্বনিম্ন দাম।
মূলত উৎপাদনকারী দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তামার সরবরাহ বেড়েছে। সেই তুলনায় বাড়েনি পণ্যটির বেচাকেনা। এর পরিপ্রেক্ষিতে গতকাল এলএমইতে ব্যবহারিক ধাতুটির মজুদ আগের সপ্তাহের একই দিনের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন;  আন্তর্জাতিক বাজারে চিনির দামে নিম্নমুখী প্রবণতা   
নিম্নমুখী পাম অয়েলের দাম    
কৃষিপণ্যের বাজারে নিম্নমুখী প্রবণতা    
জ্বালানী তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা   
আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী স্বর্ণের দাম