দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরে ব্লু-চিপ সূচক নিম্নমুখি। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৫ দশমিক ৮ পয়েন্টে উন্নীত হয়। দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৪ দশমিক ৭৪ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। দশমিক ৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩১ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৯৯৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪১২ কোটি ৯০ লাখ ৯৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪২৪ কোটি ৩২ লাখ ২৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত ছিল ৫৬টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭১ পয়েন্টে উন্নীত হয়। তবে ৫৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৬৩ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৬ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ২১৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩২ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৩৪৯ টাকা।