আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা




কৃষিপণ্যের দামে আন্তর্জাতিক বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন গম ও ভুট্টার দাম বাড়লেও সয়াবিনের দাম কমেছে।
মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম বিক্রি হয় ৪ ডলার ৪১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। একই চিত্র দেখা গেছে ভুট্টার দামেও। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৫৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৫ শতাংশ বেশি।
তবে সিবিওটিতে এদিন সয়াবিনের দাম আগের দিনের তুলনায় ৭ সেন্ট কমেছে। দিন শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৮৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬৮ শতাংশ কম। বৃহস্পতিবার দিনের শুরুতে প্রতি বুশেল সয়াবিনের দাম ১০ ডলার ছাড়িয়েছিল, যা বিগত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন;  আন্তর্জাতিক বাজারে চিনির দামে নিম্নমুখী প্রবণতা   
নিম্নমুখী পাম অয়েলের দাম    
কৃষিপণ্যের বাজারে নিম্নমুখী প্রবণতা    
জ্বালানী তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা   
আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী স্বর্ণের দাম