লেখক: কাজী মনির
ডাক্তার সাহেবকে না বললেও রাতেই হাসপাতাল চেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যোৎস্না, তাই বাবাকে ঔষধটা খাওয়ায়ে কানে কানে বললো: বাবা আমরা রাতেই বাড়ী চলে যাবো, বাবলু শরীর একদম নিস্তেজ হয়ে পড়েছে। একদম নড়াচড়া করতে ইচ্ছে করছে না। তবুও মেয়ের ক্ষতির কথা ভেবে মাথা নেড়ে সায় দিল।
এশার আজানের পর লোকজনের ভীড় অনেক কমে গেল। চারিদিকে চেয়ে কাউকে না দেখে বাবাকে নিয়ে লুকিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, এদিক ওদিক ভাল করে দেখে নিল। তারপর একটা সিএনজি ডেকে তাড়াহুড়া করে তাতে উঠে পড়লো। যেমন করেই হোক গাবতলী পৌঁছাতে হবে। রাতে বাস না পেলে বাস স্টান্ডে থেকে সকালের বাসে বাবাকে নিয়ে বাড়ী যাবে।
সিএনজি হাসপাতাল থেকে বেশ কিছুদূর আসতেই বাবলুর পেটের ভিতর মোচড় দিয়ে বমি হওয়া শুরু হল। সিএনজির মধ্যেই বাবলু রক্ত বমি শুরু করলো। সিএনজি থামায়ে জ্যোৎস্না বাবাকে ধরে কোনমতে বাইরের দিকে মুখ রাখার চেষ্টা করলো। কিন্তু ধরে রাখতে পারছে না। বাবলু শুয়ে পড়তে যাচ্ছে আর মোচড় দিয়ে বাঁকা হয়ে যাচ্ছে। সিএনজি চালক বেগতিক দেখে ধরাধরি করে ফুট পাতের উপর বাবলুকে নামায়ে দিয়ে কেটে পড়লো জ্যোৎস্না অনেক অনুরোধ করা সত্ত্বেও ড্রাইভার তাদের দিকে পিছন ফিরেও তাকালো না।
জ্যোৎস্না নিরুপায় হয়ে বাবার দিকে ঝুঁকে পড়লো। বমি করে বাবলু নিথর মুখ থুবড়ে পড়ে আছে! হাত দিয়ে হালকা ঝাঁকি দিয়ে বাবা বাবা বলে ডাকছে কিন্তু বাবা জ্যোৎস্নার ডাকে সাড়া দেওয়ার শ৩ি পাচ্ছে না। লাইট পোস্টের আলোয় মেয়ের মুখের দিকে চেয়ে আছে। জ্যোৎস্না বাবার মুখের কাছে মুখ এনে ডাকতেই ক্ষীণ স্বরে বললো: আমাকে একটু পানি দিবি মা, তৃষ্ণায় বুকটা যেন ফেটে যাচ্ছে। জোৎস্না ব্যাকুল হয়ে উঠলো কোথায় পাবে পানি?
বাবাকে চিৎ করে শোয়ায়ে দিয়ে বললো: বাবা তুমি একটুা অপেক্ষা কর আমি পানি নিয়ে আসছি। জোৎস্না ছুটে গেল দূরে দোকানের দিকে। বাবলু ফুটপাতে শুয়েই আবার বমি করতে লাগলো। তারপর এক সময় চুপ করে মুখ থুবড়ে পড়ে রইল।
জ্যোৎস্না একটা দুধের কৌটাতে করে পানি নিয়ে ঝড়ের বেগে ছুটে এসে বাবার উপরে ঝুকে পড়লো! বাবাকে সে চিৎ করে রেখে গেছে কিন্ত বাবা উপুড় হয়ে আছে কেন?
বাবাকে চিৎ করতে করতে ডাকলো: বাবা পানি এনেছি নাও, বাবা পানি খেয়ে নাও। বলে মুখের কাছে কৌটাটা ধরে একটু পানি ঢেলে দিল। বাবা পানি খেল না গাল বেয়ে গড়িয়ে পড়লো।
জ্যোৎস্না ঝাঁকি দিয়ে ডাকলো: বাবা! বা বা। বাবার ঘাড়টা জোৎস্নার কাঁধের উপর গড়িয়ে পড়লো। বড় বড় চোখে বাবা জ্যোৎস্নার দিকে চেয়ে আছে!! জোৎস্না চিৎকার করে কেঁদে উঠলো: বাবা! বা বা! জে ̈াৎস্নার বুকের ভিতর যেন দুম্ড়েমুচ্ড়ে চুরমার হয়ে গেল! মাথার উপর আকাশ ভেঙ্গে পড়লো! বাবার মাথাটা বুকে চেপে ধরে মাতম করতে লাগলো: কথা বল বাবা, বা বা তোমার জ্যোৎস্নাকে কার কাছে রেখে গেলে বাবা
জ্যোৎস্নার আর্তনাদে আকাশ বাতাস কম্পিত হচ্ছে, কিন্তু নিষ্ঠুর নির্মম ঢাকার মানুষের মনে জ্যোৎস্নার বুকফাটা আর্তনাদে এতটুকু দয়ার সঞ্চার হচ্ছে না। তার পাশ দিয়ে চলে যাচ্ছে যে যার মত! মাত্র পনের-ষোল বছরের বছরের একটি মেয়ে, রাজধানীর ফুতপাতে মৃত বাবাকে নিয়ে অসহায় আর্তনাদ করছে! কিন্ত কোন মানুষ জিজ্ঞাসা পর্যন্ত করছে না “কি হয়েছে!” জ্যোৎস্না তার জীবনের একমাত্রা অবলম্বন বাবাকে হারায়ে!
অচেনা শহরের ফুটপাতে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে, কখন যে বাবার বুকের উপর পড়ে আছে তা জানে না। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে জ্ঞান ফিরে পেয়ে সে লাফায়ে উঠলো! দেখে পাশে বসে থাকা দু’টি কুকুর, দূরে এগিয়ে আসা দু’জন ষণ্ডা প্রকৃতি লোকের দিকে তাকিয়ে দাঁত খেঁমচি দিতে দিতে সরে যাচ্ছে। আর লোক দু’জন বিষ্ফোরিত চোখে জোৎস্নার দিকে পা পা করে এগিয়ে আসছে।
জ্যোৎস্না ভয়ে মৃত বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলো: বা বা, বাবা
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
