তামিম ইকবালের ফেসবুক আড্ডা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গতকাল তামিমের আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
এর আগে এসেছিলেন ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। দেশীয়দের মধ্যে মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ্, রুবেল, তাসকিন, সৌম্য, লিটন, তাইজুল, মমিনুল যুক্ত হয়েছিলেন।
সাবেক ক্রিকেটার হিসেবে আড্ডায় ছিলেন হাবিবুল বাশার, খালেদ মাহমুদ, নাইমুর রহমান দুর্জয়।
এবার তামিমের ফেসবুক আড্ডায় আসছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। সাথে থাকবেন মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
আজ রাত সাড়ে দশটায় শুরু হবে লাইভ। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সেসব দিনের স্মৃতিচারণ হবে আজ।

