অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২৯ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৬৫ দশমিক ৬৩ পয়েন্টে। ৯ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ২ হাজার ২২৫ দশমিক ৪৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ৫ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৭ কোটি ৪৪ লাখ ৩২ হাজার ৪৭৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩০০ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৯৮ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত ছিল ৬০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১২৮ দশমিক ৯ পয়েন্টে উন্নীত হয়। ৭৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২৬ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৭ কোটি ৫২ লাখ ১২ হাজার ৮৮৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৭২ টাকা।