অন্তঃসত্ত্বা অক্ষয় কুমার!




‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার সাফল্যে ভাসছেন অক্ষয় কুমার। এরই মধ্যে হাসিমুখে আরেকটা সুখবর প্রকাশ করলেন তিনি। তিনি নাকি অন্তঃসত্ত্বা। কিন্তু এটা কী করে সম্ভব? একজন পুরুষ অন্তঃসত্ত্বা!
আসলে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রোমোতে এই রূপেই দেখা গিয়েছে অক্ষয়কে। প্রেগন্যান্ট অবস্থায় বাড়িতে তাঁর কী ভাবে যত্ন নেওয়া হচ্ছে থেকে শুরু করে সন্তানদের জন্ম পর্যন্ত সব কিছুই দেখানো হয়েছে।
এমনকি সদ্য প্রকাশিত প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং অভিনেতা। সম্প্রতি অক্ষয় মজা করে টুইটও করেছেন, ‘টক কিছু খেতে ইচ্ছে করছে।’ ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই শো-এ বিচারকের আসনে থাকবেন অভিনেতা। সব মিলিয়ে প্রোমো দেখেই আগ্রহ বেড়েছে দর্শকদের।
https://www.instagram.com/p/BYgPKLyBZKO/