অপেক্ষা শুধু মনিবের জন্য! (ভিডিও)


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন মনিব। সেই ঘটনা নিজের চোখেই দেখেছে প্রিয় কুকুরটি। সেই বন্ধু হারানোর ঘটনা দেখে যেন থমকে গেছে কুকুরটি। মনিব আর ফিরবে না বুঝেও দিনের পর দিন ওই ব্রিজের উপরই বসে আছে কুকুরটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুকুরটির চোখে পানিও দেখেছেন তারা। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা দেখে হতবাক নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে, করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানে। স্থানীয় এক বাসিন্দা কুকুরটিকে বেশ কয়েকদিন বসে থাকতে দেখে তাকে খাবার-পানি দেয়। কিন্তু পোষ্যটি তা ছুয়েও দেখেনি।

এমনকি তাকে ওই বাসিন্দা বাড়ি নিয়ে গেলেও সেখানে থাকেনি। ফিরে এসেছে সেই ব্রিজের উপর। তাকিয়ে রয়েছে নদীর দিকে, যেখানে মনিবকে ঝাঁপ দিতে দেখেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ মে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ মিলেছে নদীতে। যদিও পুলিশ আসার পর থেকেই লাপাত্তা পোষ্যটি। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মনিবের জন্যে পোষ্য কুকুরের এই প্রেম অবশ্য নতুন নয়। চীনে এর আগে ঘটেছে এমনই ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মনিবের মৃত্যুর পর ৮০ দিনের বেশি সেই জায়গাতেই তার পথ চেয়ে অপেক্ষায় ছিল পোষ্য কুকুর। আবার সেই চীনেই ঘটল একই ধরনের ঘটনা।

এই পরিস্থিতিতে কুকুরের এমন কাহিনি আবার যেন বলে দিতে চায়, ওদের মতো বন্ধু কে আছে? কুকুরদের নিয়ে এমন কথা অবশ্য বারেবারেই শোনা যায়। সেই কথা যে খুব একটা ভুল নয়, তার প্রমাণ বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপটের সময়ও বারবার বোঝা যাচ্ছে।

https://youtu.be/RIyoLQ84BGU