হাজার বছর অবহেলায় পড়ে ছিল পৃথিবীর সবচেয়ে বড় মুক্তা


paperslife

প্রায় হাজার বছর অবহেলায় পরে ছিল ২৭.৬৫ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তা। মুক্তোটির নামও রাখা হয়েছে তার ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে, ‘গিগা পার্ল’।

সম্প্রতি কানাডার আব্রাহাম রেয়েস(৩৪) জানিয়েছেন এটি তিনি পারিবারিক উত্তরসূত্রে পেয়েছেন।

জানা গেছে আব্রাহামের দাদা ফিলিপিন্সের এক মত্স্যজীবীর কাছ থেকে কিনে এনেছিলেন । ১৯৯৫-এ উপহার দিয়েছিলেন আব্রাহামের মায়ের বোনকে। তবে তাঁদের পরিবারের কেউই এতদিন পর্যন্ত জানতেন না এই বড় পাথরের মতো বস্তুটি আসলে একটি প্রাকৃতিক মুক্তো। কারণ এর আকার মোটেই প্রচলিত মুক্তোর মতো নয়।

বয়স হয়ে যাওয়ার কারণে ২০১৬ সালে আব্রাহামের মায়ের বোন তাঁর সম্পত্তি কমিয়ে দিতে আত্মীয়দের মধ্যে ভাগ করে দিচ্ছিলেন বিভিন্ন জিনিস। সেই সময় মুক্তোটি আব্রাহামের ভাগে পড়ে। তারপরেই জানা যায় এটি একটি বিশালাকার প্রাকৃতিক মুক্তো। এটির বর্তমান বাজার দর ৬ থেকে ৯ কোটি মার্কিন ডলার।

আব্রাহাম জানিয়েছেন, তিনি এটি বিক্রি করবেন না। তবে সবার দেখার সুযোগ কর দিতে বিভিন্ন মিউজিয়ামে প্রদর্শনের ব্যবস্থা করবেন।