অমিতাভের পর করোনায় আক্রান্ত অভিষেক বচ্চনও


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এ খবর প্রকাশের কিছুক্ষণ পর জানা গেছে, এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতার ছেলে অভিষেক বচ্চনও।

বলিউডভিত্তিক জনপ্রিয় পত্রিকা ফিল্মফেয়ার শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক টুইট বার্তায় এ তথ্য জানায়। এ ছাড়া নিজের টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন অভিষেক নিজেও।

টুইটারে অভিষেক লিখেছেন, ‘অল্প সময়ের ব্যবধানে বাবা ও আমার করোনাভাইরস পজিটিভ শনাক্ত হয়েছে। আমরা করোনায় আক্রান্ত। আমাদের পরিবারের সব সদস্য ও কাজের লোকদেরও টেস্ট করা হচ্ছে। দয়া করে কেউ দুশ্চিন্তা করবেন না, প্রার্থনা করুন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানান অমিতাভ। তিনি লেখেন- ‘ আজ (শনিবার) সন্ধ্যায় আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার পরিবারের সবাই নমুনা পরীক্ষা করেছেন। রিপোর্টের অপেক্ষায়