করোনাভাইরাস সবচেয়ে করুণ দশা যেসব দেশের তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ কেন্দ্রীয়ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে নির্দেশ দিয়েছে। কিন্তু এখন সে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ট্রাম্প চান, আমেরিকানরা কাজে যোগদান করুক। কারণ কাজ বন্ধ থাকলে অর্থনীতি হুমকির মধ্যে পড়বে। এতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। এ বিষয়ে বেশ কয়েকটি টুইট করেছেন ট্রাম্প। এসব টুইটে তিনি বারবার বলছেন, আমেরিকানরা কাজে ফিরতে চায়। সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা কাজ করবে। ‘করোনাভাইরাস কীভাবে মোকাবিলা করা হবে সে বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে তার সরকার’।
তার এমন টুইটের পর আশঙ্কা করা হচ্ছে, যে যারা ভাইরাসে সংক্রমিত হয়েছে তাদের আলাদা করে ফেলা হবে এবং সুস্থদের কাজে ফিরতে বলা হবে।
দেশটির সার্জন জেনারেল ডা. জেরোমি অ্যাডামস বলেছেন, ‘আমাদের দেশ হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের এখন সত্যিই ঘরে থাকা প্রয়োজন।’ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৭৫ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯১০ জন।

